• রবিবার, ২১ জুন ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

হেফাজতের নেতাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে জাসদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ২১ এপ্রিল, ২০২১

এনবি নিউজ : হেফাজতে ইসলামের নেতাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা ও সরকার উৎখাতের সুনির্দিষ্ট অভিযোগে মামলা দায়ের করে বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।

বুধবার জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এক বিবৃতিতে এ দাবি করেন।

বিবৃতিতে হেফাজত নেতাদের বিরুদ্ধে জ্বালাও-পোড়াও, রাষ্ট্রীয় ও ব্যক্তিগত সম্পদ ক্ষতি ও ধ্বংস, সহিংসতা-নাশকতার অভিযোগে দায়ের করার মামলার সাথে বঙ্গবন্ধু ম্যুরালে ভাঙচুরের অপরাধে রাষ্ট্রদোহিতা এবং সরকার উৎখাতের অপচেষ্টার সুনির্দিষ্ট অভিযোগে মামলা দায়ের, দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে জাসদ।

জাসদ সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, বিএনপি-হেফাজতসহ কয়েকটি রাজনৈতিক দলের ‘সরকার গণহারে আলেম ওলামাদের গ্রেফতার করছে’ বলে প্রদত্ত বক্তব্যকে সম্পূর্ণ মিথ্যাচার দাবি করে বলেছেন, বিএনপি, হেফাজত ও তাদের রাজনৈতিক পার্টনাররা দেখাতে পারবে দেশের কোনো মসজিদের একজন খতিব, ইমাম, মোয়াজ্জিন ও খাদেমকে গ্রেফতার করা হয়েছে!

তারা বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে যেমন ঐতিহাসিক গণআন্দোলন পরিচালিত হয়েছিল ঠিক তেমনই রাষ্ট্রদ্রোহী হেফাজত নেতাদের বিচারের দাবিতে ঐক্যবদ্ধ গণআন্দোলন গড়ে তোলার জন্য দেশের সকল দেশপ্রেমিক, গণতান্ত্রিক, প্রগতিশীল, মানবতাবাদী রাজনৈতিক ও সামাজিক শক্তির প্রতি আহ্বান জানান।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০