• রবিবার, ২১ জুন ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

দ্বিতীয় দফার পরীক্ষাতেও করোনা পজিটিভ খালেদা জিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১

 

এনবি নিউজ : করোনায় আক্রান্ত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দ্বিতীয় দফার করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। শনিবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে সংবাদ সম্মেলনে করে জানান বিএনপির চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক দলের প্রধান এফ এম সিদ্দিকী।

এর আগে শনিবার রাত ১০টা ৫ মিনিটে চিকিৎসক দল খালেদা জিয়ার শারীরিক পরীক্ষা এবং গতকালের পরীক্ষাগুলোর রিপোর্ট পর্যালোচনা করতে তাঁর বাসায় যান। দুই ঘণ্টার বেশি সময় তাঁরা খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করেন।

দ্বিতীয় দফার রিপোর্টেও করোনা পজিটিভ এলেও বিএনপির চেয়ারপারসনের শারীরিক অবস্থা ভালো বলে এনবি নিউজকে জানান এফ এম সিদ্দিকী। তিনি বলেন, ‘ম্যাডামের শারীরিক অবস্থা ভালো আছে। তাঁর ফুসফুসেও কোনো জটিলতা নাই।’

এফ এম সিদ্দিকী বলেন, ‘আজ খালেদা জিয়ার শারীরিক সবগুলো পরীক্ষা করা হয়েছে, রিপোর্ট ভালো আসছে। করোনার দ্বিতীয় সপ্তাহের যে জটিলতা, তিনি সেটা কাটিয়ে উঠেছেন। আশা করছি পাঁচ-ছয় দিন পর আবার টেস্ট করলে তিনি নেগেটিভ হয়ে যাবেন করোনা থেকে।’

এদিকে খালেদা জিয়ার আরেক চিকিৎসক ডাক্তার জাহিদ বলেছেন, খালেদা জিয়াসহ বাসার চারজনের করোনার দ্বিতীয় রিপোর্ট পজিটিভ এসেছে। বাকী পাঁচজন নেগেটিভ হয়েছেন।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০