• বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:০০ অপরাহ্ন

শিরোনাম:
ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ

বিদ্যুৎ উৎপাদনে এ যাবতকালে সর্বোচ্চ রেকর্ড গড়ল বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ২৬ এপ্রিল, ২০২১

এনবি নিউজ : বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের  পরিচালক (জনসংযোগ) সাইফুল হাসান চৌধুরী জানিয়েছেন, বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ। রোববার (২৫) দিবাগত রাত ৯টায় দেশে রেকর্ড ১৩ হাজার ৫২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছে। যা দেশে এ যাবতকালে সর্বোচ্চ। এর আগে সবশেষ গত ১৫ এপ্রিল ১৩ হাজার ৩৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়।

পিডিবির হিসাবে, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর থেকে গত এক যুগে দেশে বিদ্যুৎ উৎপাদন তিনগুণ হয়েছে।

আওয়ামী লীগ সরকারের শুরুর বছর ২০০৮ সালে দেশে বিদ্যুৎ উৎপাদন হয় ৪ হাজার ৩৬ মেগাওয়াট, ২০০৯ সালের ৬ জুন বিদ্যুৎ উৎপাদন হয়েছিল ৩ হাজার ২৬৮ মেগাওয়াট, ২০১৫ সালের ১৩ আগস্টে ৮ হাজার ১৭৭ মেগাওয়াট, ২০১৬ সালের এপ্রিলে ৮ হাজার ৩৪৮ মেগাওয়াট, ২০১৮ সালে ১১ হাজার ৩৮৭ মেগাওয়াট এবং ২০১৯ সালের ১১ মে দেশে সর্বোচ্চ ১২ হাজার ৪১২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১