• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:২১ অপরাহ্ন

শিরোনাম:
আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ

ভারতের পরিস্থিতি অত্যন্ত মর্মান্তিক : ডব্লিউএইচও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১

 

এনবি নিউজ : ভারতে করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণ নিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান সোমবার জানিয়েছেন, ভারতে সঙ্কট মোকাবিলায় সহযোগিতা করতে তাঁর সংস্থা দ্রুতগতিতে কাজ করছে। বার্তা সংস্থা রয়টার্স এমনটি জানিয়েছে।

করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণে পর্যুদস্ত ভারতের অনেক হাসপাতালে ধারণক্ষমতার চেয়ে বেশি রোগী ভর্তি রয়েছে। সেসব হাসপাতালে ভর্তিচ্ছু কোভিড-১৯ রোগী এলে বাধ্য হয়ে তারা তাদের ফিরিয়ে দিচ্ছেন। হু হু করে বেড়ে চলেছে করোনায় মৃত্যু সংখ্যাও। মৃতদেহ সৎকারে দিল্লি ও মহারাষ্ট্রের শ্মশানগুলোকে ব্যস্ত সময় পার করতে হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, অক্সিজেন কিংবা হাসপাতালের শয্যা পাওয়ার আশায় রোগীর স্বজনদের আকুতির দৃশ্য। এরই মধ্যে রাজধানী দিল্লিতে লকডাউন সাত দিন বাড়ানো হয়েছে।

ভারতের চিকিৎসাকর্মীদের সঙ্গে কাজ করতে ডব্লিউএইচওর দুই হাজার ৬০০ জনেরও বেশি বিশেষজ্ঞকে নিযুক্ত করা হয়েছে বলে জানান জাতিসংঘের স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচওর প্রধান। এ ছাড়া কয়েক হাজার অক্সিজেন কনসেন্ট্রেটর, মোবাইল হাসপাতাল ও ল্যাব সরঞ্জাম সরবরাহ করা হয়েছে বলে জানান টেড্রোস আধানম।

১৩০ কোটি জনসংখ্যার দেশ ভারতে করোনাভাইরাস এখন সর্বোচ্চ আগ্রাসী আকার ধারণ করেছে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ অনেক দেশই টিকার উপাদানসহ অন্যান্য সরঞ্জাম সরবরাহের মাধ্যমে ভারতের পাশে দাঁড়িয়েছে।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১