• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী এখন সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে দিবারাত্রী পরিশ্রম করে যাচ্ছেন : ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১

এনবি নিউজ : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এখন সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে দিবারাত্রী পরিশ্রম করে যাচ্ছেন। ক্ষমতায় গেলে অনেকেই জনগণের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করেন না। তবে শেরে বাংলা ও বঙ্গবন্ধু ছিলেন ব্যতিক্রম।

আজ মঙ্গলবার জাতীয় নেতা শেরে বাংলা এ কে ফজলুল হকের ৫৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, শেরে বাংলা একে ফজলুল হকের রাজনীতির মূল মন্ত্র ছিল সাধারণ মানুষের ভাগ্য উন্নয়ন করা। শেরে বাংলা একে ফজলুল হক অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী ছিলেন। সেই পথ অনুসরণ করেই বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই কাজ করে যাচ্ছেন।

পৃথিবী ব্যাপী যে করোনা মহামারী চলছে, তা বাংলাদেশেও আঘাত এনেছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসম সাহসী নেতৃত্বে পরিস্থিতি মোকাবেলা করে যাচ্ছে বাংলাদেশ।

তিনি করোনার এই দিনে ঘরে ঘরে সচেতনতার দুর্গ গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, দলমত নির্বিশেষে সবাইকে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপির কাছে এখন কোনো ইস্যু নেই, তারা আন্দোলনও নির্বাচনে ব্যর্থ, তাই একটি দায়িত্বশীল বিরোধী দল হিসেবে ব্যর্থতার দায়ে তাদের টপ টু বটম পদত্যাগ করা উচিত।

বিএনপির নেতিবাচক রাজনীতির প্রতি জনগণের কোন আস্থা নেই বলে মনে করে ওবায়দুল কাদের বলেন। সে কারণে আজ বিএনপি নিজের দলকে চাঙা রাখতে যখন যা খুশি তাই বলে যাচ্ছে, তাদের রাজনীতি হচ্ছে সরকার বিরোধিতার নামে অন্ধ সমালোচনা করা।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১