• বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

শিরোনাম:
ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ

রাশিয়া ও চীনের টিকার উৎপাদন হবে বাংলাদেশে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ২৮ এপ্রিল, ২০২১

এনবি নিউজ : চীন ও রাশিয়ার করোনার টিকা বাংলাদেশে উৎপাদনে নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। বাংলাদেশের কয়েকটি ওষুধ কোম্পানির মাধ্যমে এ টিকা উৎপাদনে অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক সম্পর্কিত মন্ত্রিসভার কমিটি।

চুক্তির অনুযায়ী ভারত টিকা রপ্তানি করতে না পারায় ওই দুই দেশের টিকা আনার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।একইসঙ্গে দুটি দেশের সঙ্গে যৌথভাবে বাংলাদেশে করোনার টিকা উৎপাদনের জন্য চুক্তি করে সরকার।

আজ বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল বৈঠকে এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন অর্থমন্ত্রী। তিনি বলেন, আজকের (বুধবার) বৈঠকে এ (দেশে চীন ও রাশিয়ার টিকা উৎপাদন) সিদ্ধান্ত হয়েছে। পরবর্তী সময়ে যেসব কোম্পানির সঙ্গে ওই দুটি দেশের চুক্তি হবে তারা টিকা উৎপাদন শুরু করবে। তবে আমাদের পক্ষ থেকে আজকের বৈঠকে অনুমোদন দেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ড. শাহিদা আক্তার সাংবাদিকদের জানান, আপাতত নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে যখন চীন ও রাশিয়ার সঙ্গে ওষুধ কোম্পানির চূড়ান্ত চুক্তি হবে তখন অর্থ ছাড়ের চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে।রাশিয়ার স্পুটনিক-৫ এবং চীনের সিনো ভ্যাকসিন উৎপাদনের জন্য এই অনুমোদন দেওয়া হয়েছে।

এর আগে গত ২২ এপ্রিল রাশিয়ার সঙ্গে যৌথভাবে করোনার টিকা উৎপাদনের জন্য চুক্তি সই করে বাংলাদেশ। তবে যৌথভাবে টিকা উৎপাদনের পাশাপাশি দেশটি থেকে বাণিজ্যিকভাবেও টিকা কিনবে বাংলাদেশ।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১