• সোমবার, ২৯ জুন ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর, কথা বলতে পারছেন নায়ক ফারুক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১

এনবি নিউজ : নায়ক আকবর হোসেন পাঠান ফারুকের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। মঙ্গলবার তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়। বুধবার রাতে সিঙ্গাপুর থেকে গণমাধ্যমকে এ তথ্য জানান ফারুকের স্ত্রী ফারহানা ফারুক।

গত ৪ মার্চ থেকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অভিনেতা ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য ফারুক। গত ২১ মার্চ থেকে আইসিইউতে ছিলেন তিনি।

বর্তমানে ফারুকের অবস্থা কিছুটা উন্নতি হয়েছে জানিয়ে ফারহানা ফারুক বলেন, ‘প্রায় এক মাস পর কথা বলেছেন, এটা আমাদের জন্য খুবই আনন্দের সংবাদ। এখন কিছুটা উন্নতি হচ্ছে। আমাকে চিনতেও পারছেন। আইসিইউ থেকে কেবিনে দেওয়া হয়েছে। সবার কাছে আমরা দোয়া চাই।’

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০