• বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন

শিরোনাম:
অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের তওহীদভিত্তিক রাষ্ট্রে নারীর অধিকার পুনরুদ্ধার সম্ভব- রুফায়দাহ পন্নী চট্টগ্রাম প্রেসক্লাবে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা “আল-হিবা ফাউন্ডেশন’ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন আল-হিবা ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত নোয়াখালীতে শীতার্তদের মাঝে এফপিজি’র কম্বল বিতরণ

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঢাকামুখী মানুষের চাপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১

এনবি নিউজ : আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে সরেজমিন গিয়ে দেখা যায়, দেশের দক্ষিণাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার হিসেবে খ্যাত দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঢাকামুখী এবং ঢাকাফেরত যাত্রী ও ছোট গাড়ির চাপ বেড়েছে।

এ নৌরুটে দিনে পাঁচটি ফেরি এবং দিনরাত মিলে ১৫টি ফেরি চলাচল করছে।

মাহেন্দ্রের যাত্রী একটি প্রাইভেট হাসপাতালের প্যাথলজিস্ট রজব আলী বলেন, একটি চাকরির ব্যাপারে আমার স্ত্রীর কাগজপত্র জমা দেওয়ার জন্য  জরুরি কাজে কুষ্টিয়া থেকে ভোরে মাহেন্দ্রে রওনা হয়েছি। ফেরিতে ওঠার পর দেখি  লকডাউনের মধ্যে সামাজিক দূরত্বের বালাই নেই।  এ অবস্থায় করোনা রোধ করা কীভাবে সম্ভব।

প্রাইভেটকারচালক এমরান শেখ বলেন, লকডাউন থাকলেও আমাদের কোনো লকডাউন নেই; আমরা পেটডাউনে বিশ্বাসী। কবে যে এ অবস্থার থেকে  পরিত্রাণ পাওয়া যাবে তা আল্লাহই জানেন।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের টার্মিনাল সহকারী রেজাউল করিম বলেন, দিনে দৌলতদিয়ায় ৫টি ছোট ফেরি চলাচল করছে। বর্তমানে এ নৌরুটে দিনে ও রাত মিলে ১৫টি  চলাচল করে বলে তিনি জানান।

এ বিষয়ে বিআইডব্লিউটিসির দৌলতাদিয়াঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মো. ফিরোজ সেখ বলেন, গত কয়েক দিনে ঢাকাফেরত ও ঢাকামুখী যাত্রীদের চাপ অনেকটা বেড়েছে।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০