• বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম:
ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ

করোনাকালে অনেকটা ঘরবন্দি হয়ে আছেন আবদুল হাদী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ৩ মে, ২০২১

এনবি নিউজ : প্রখ্যাত সংগীতশিল্পী সৈয়দ আবদুল হাদী করোনাকালের আগে নিয়মিত নতুন গানে কণ্ঠ দিতেন এবং টেলিভিশনে সংগীতবিষয়ক অনুষ্ঠান উপস্থাপনা করতেন।

কিন্তু করোনার কারণে তার সেই ধারাবাহিকতায় ছেদ পড়েছে। অনেকটা ঘরবন্দি হয়ে আছেন তিনি। আগামী ঈদে টেলিভিশন চ্যানেলের জন্য একাধিক গানের অনুষ্ঠান রেকর্ডিংয়ের পূর্বপ্রস্তুতি থাকলেও হঠাৎ করেই করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সব ধরনের কাজ বন্ধ করে দিয়েছেন এ প্রথিতযশা সংগীতশিল্পী।

এ প্রসঙ্গে সৈয়দ আবদুল হাদী বলেন, ‘দীর্ঘ সময় ধরেই নিয়ন্ত্রণ করে চলছি। করোনার তাণ্ডবে আমার মতো বয়স্ক যারা তারা সবাই দুশ্চিন্তায় সময় কাটাচ্ছি।

এ বছরের প্রথম দিকে কিছু কাজ শুরুও করেছিলাম। কিন্তু হঠাৎ করেই করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় আমার অনেক কাজই বন্ধ করতে হয়েছে। এতে করে আমি অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছি; কিন্তু তারপরও আমার কোনো আফসোস নেই। কারণ এ মহামারির মধ্যে এখনো যে সুস্থ আছি এটাই অনেক বড় পাওয়া। পরিস্থিতি স্বাভাবিক হলেই গানে ফিরব।’ এদিকে ১০টি নতুন গান তৈরির কাজেও হাত দিয়েছিলেন তিনি। সর্বশেষ পাঁচ বছর আগে ‘লিজেন্ড সৈয়দ আবদুল হাদী’ নামের একটি একক গানের অ্যালবাম প্রকাশ হয়।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১