• সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম:
অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের তওহীদভিত্তিক রাষ্ট্রে নারীর অধিকার পুনরুদ্ধার সম্ভব- রুফায়দাহ পন্নী চট্টগ্রাম প্রেসক্লাবে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা “আল-হিবা ফাউন্ডেশন’ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন আল-হিবা ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত নোয়াখালীতে শীতার্তদের মাঝে এফপিজি’র কম্বল বিতরণ

রোমাঞ্চকর ম্যাচে কষ্টার্জিত জয় পেয়েছে জুভেন্টাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ৩ মে, ২০২১

এনবি নিউজ : ইতালিয়ান সিরি’আ লিগে রবিবার রাতে উদিনিসের বিপক্ষে কষ্টার্জিত জয় পেয়েছে জুভেন্টাস। ম্যাচের ৮২ মিনিট পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে ছিল তারা। এরপর ক্রিস্টিয়ানো রোনালদো ম্যাজিকে জয় পেয়েছে ২-১ ব্যবধানে।

ঘরের মাঠে জুভেন্টাসের বিপক্ষে ম্যাচের ১০ মিনিটেই লিড নেয় উদিনিস। এ সময় ডি বক্সের সামনে ফ্রি কিক পায় তারা। ফ্রি কিক থেকে ডানদিকে বল পেয়ে যান নাহুয়েল মলিনা। তিনি সেদিক দিয়ে বক্সের মধ্যে ঢুকে শট নেন। বল জুভেন্টাসের গোলরক্ষক সিমোনে স্কুফের পায়ে লেগেও জালে আশ্রয় নেয়। তার গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় উদিনিস।

বিরতির পর ৮১ মিনিটের সময় ডি বক্সের বাইরে মাথায় ফ্রি কিক পায় জুভেন্টাস। রোনালদোর নেওয়া কিক বক্সের মধ্যে হাত দিয়ে ফেরান উদিনিসের রদ্রিগো ডি পল। রেফারিকে তাকে হলুদ কার্ড দেখান এবং পেনাল্টির নির্দেশ দেন। পেনাল্টি থেকে রোনালদো গোল করে সমতা ফেরান।

এরপর ৮৯ মিনিটে অসাধারণ এক গোল করে দলকে জয় উপহার দেন রোনালদো। এ সময় ডান দিক থেকে উড়ে আসা বলে ধাবমান অবস্থায় হেড দিয়ে জালে জড়ান তিনি। শেষ পর্যন্ত সিআর৭ এর জোড়া গোলে ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে সাদা-কালো শিবির।

এই জয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে তারা। ৩৪ ম্যাচ থেকে জুভেন্টাসের সংগ্রহ ৬৯ পয়েন্ট। সমান পয়েন্ট নিয়ে আটালান্টা রয়েছে দ্বিতীয় স্থানে। আর ৮২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ইন্টার মিলান।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০