• রবিবার, ২১ জুন ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

আজ খালেদা জিয়ার নতুন কিছু পরীক্ষা-নিরীক্ষা করানো হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ৩ মে, ২০২১

এনবি নিউজ : খালেদা জিয়ায় চিকিৎসায় গঠিত ১০ সদস্যের মেডিক্যাল বোর্ড রবিবার এক বৈঠকে আগে যেসব পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে তা পর্যালোচনা করে আরও কিছু শারীরিক পরীক্ষা দিয়েছে। তাই আজ সোমবারও কিছু পরীক্ষা করানো হবে।

জানা গেছে, খালেদা জিয়ার বিভিন্ন পরীক্ষার রিপোর্ট পর্যবেক্ষণ করা হয় মেডিক্যাল বোর্ডের বৈঠকে। বোর্ডের প্রধান অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বৈঠকে অধ্যাপক ডা. এফএম সিদ্দিকী, অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, ডা. আব্দুল্লাহ আল মামুন, ডা. সিনা, ডা. ফাহমিদা বেগম, ডা. মাসুম কামাল, ডা. আল মামুন, সাদিকুল ইসলাম এবং ডা. তামান্না উপস্থিত ছিলেন।

প্রায় এক ঘণ্টার বৈঠকে এসব চিকিৎসকরা খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানতে তার বিভিন্ন মেডিক্যাল টেস্ট পর্যবেক্ষণ করেন।

মেডিক্যাল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, মেডিক্যাল বোর্ড যখন সব পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট দেখে খালেদা জিয়াকে সম্পূর্ণ সুস্থ মনে করবেন তখন বাসায় নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত দেবেন। তার (খালেদা জিয়া) শারীরিক অবস্থা স্থিতিশীল, অনেকটাই ভালো। যদিও ওনার পরীক্ষা-নিরীক্ষা চলছে।

খালেদা জিয়া এখন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০