• শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০২:১৮ অপরাহ্ন

শিরোনাম:
অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের তওহীদভিত্তিক রাষ্ট্রে নারীর অধিকার পুনরুদ্ধার সম্ভব- রুফায়দাহ পন্নী চট্টগ্রাম প্রেসক্লাবে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা “আল-হিবা ফাউন্ডেশন’ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন আল-হিবা ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত নোয়াখালীতে শীতার্তদের মাঝে এফপিজি’র কম্বল বিতরণ

ভারতে একসঙ্গে ৮টি সিংহ করোনায় আক্রান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ৪ মে, ২০২১

এনবি নিউজ : ভারতের হায়দরাবাদের নেহরু জুয়োলজিক্যাল পার্কে (এনজেডপি) একসঙ্গে আটটি সিংহের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। গত ২৯ এপ্রিল ভারতের সেলুলার অ্যান্ড মোলকিউলার বায়োলজি সেন্টার (সিসিএমবি) মৌখিকভাবে পার্ক কর্তৃপক্ষকে বলেছে, সিংহগুলোর আরটি-পিসিআর টেস্টের ফলাফল পজিটিভ এসেছে। বলা হচ্ছে, দেশটিতে বন্যপ্রাণীর দেহে ভাইরাস শনাক্ত হওয়ার এটিই সম্ভবত প্রথম ঘটনা।

এনজেডপির কিউরেটর ও পরিচালক ড. সিদ্ধানন্দ কুক্রেতি বলেন, এটি সত্য যে সিংহগুলোর শরীরে করোনার উপসর্গ দেখা দিয়েছে। তবে আমি এখনো আরটি-পিসিআর টেস্টের রিপোর্ট হাতে পাইনি। এজন্য এটি নিয়ে এখনই মন্তব্য করা উচিত হবে না।

সিংহগুলোর শারীরিক অবস্থা কেমন জানতে চাইলে এ কর্মকর্তা বলেন, ওরা ভালো আছে।

হায়দরাবাদের ওয়াইল্ডলাইফ রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টারের পরিচালক ড. শিরিষ উপাধ্য বলেন, গত বছরের এপ্রিলে নিউইয়র্কের ব্রঙ্কস চিড়িয়াখানায় আটটি বাঘ ও সিংহ করোনা পজিটিভ শনাক্তের পর বন্যপ্রাণীর বিষয়ে এ ধরনের আর কোনো খবর পাওয়া যায়নি। অবশ্য হংকংয়ে কুকুর ও বিড়ালের শরীরে ভাইরাসটি পাওয়া গিয়েছিল।

টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০