• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম:
আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ

ঈদের ছুটিতে কর্মজীবীদের কর্মস্থলে থাকার নির্দেশ, বন্ধ থাকবে লঞ্চ-ট্রেন ও দূরপাল্লার বাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ৫ মে, ২০২১

এনবি নিউজ : লকডাউনের সময় করোনাভাইরাসের বিস্তার রোধে কাল বৃহস্পতিবার (৬ মে) থেকে জেলার ভেতরে গণপরিবহন চলাচলের অনুমতি দেওয়া হলেও দূরপাল্লার পরিবহনের সঙ্গে লঞ্চ ও ট্রেন চলাচল বন্ধ থাকবে আগামী ১৬ মে পর্যন্ত। রোজার ঈদের ছুটিতে কর্মজীবীদের নিজ কর্মস্থলে অবস্থান করতে হবে।

আজ বুধবার (৫ মে) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ‘করোনা ভাইরাসজনিত রোগ (কোভিড-১৯)-এর বিস্তার রোধে সার্বিক কার্যাবলী/চলাচলে বিধি-নিষেধের সময়সীমা বর্ধিতকরণ’ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

এতে বলা হয়, আন্তঃজেলা গণপরিবহন বন্ধ থাকবে। তবে ৫ মে’র পর যথাযথ স্বাস্থ্যবিধি প্রতিপালন সাপেক্ষে জেলার অভ্যন্তরে গণপরিবহন চলাচল করতে পারবে। ট্রেন ও লঞ্চ চলাচল আগের মতোই বন্ধ থাকবে। সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি অফিস এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা ঈদের ছুটিতে আবশ্যিকভাবে নিজ কর্মস্থলে (অধিক্ষেত্রে) অবস্থান করবেন।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১