• বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন

শিরোনাম:
অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের তওহীদভিত্তিক রাষ্ট্রে নারীর অধিকার পুনরুদ্ধার সম্ভব- রুফায়দাহ পন্নী চট্টগ্রাম প্রেসক্লাবে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা “আল-হিবা ফাউন্ডেশন’ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন আল-হিবা ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত নোয়াখালীতে শীতার্তদের মাঝে এফপিজি’র কম্বল বিতরণ

আজ থেকে সিটিসহ জেলার ভেতরে চলছে গণপরিবহণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ৬ মে, ২০২১

এনবি নিউজ : নভেল করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে বিধিনিষেধ ১৬ মে পর্যন্ত বাড়িয়ে গতকাল বুধবার প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। বিধিনিষেধের সময়সীমা বাড়লেও এবার জেলার অভ্যন্তরে গণপরিবহণ চলবে বলে জানানো হয়। তবে দূরপাল্লার বাস চলাচলে নিষেধাজ্ঞা অব্যাহত রয়েছে। এরই মধ্যে আজ বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীতে গণপরিবহণ চলতে দেখা গেছে।

মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. রেজাউল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, আন্তঃজেলা গণপরিবহণ বন্ধ থাকবে। তবে জেলার অভ্যন্তরে গণপরিবহণ চলাচল করতে পারবে। যাত্রীবাহী ট্রেন চলাচলও আগের মতো বন্ধ থাকবে। এ ছাড়াও শতভাগ মাস্ক ব্যবহার নিশ্চিত করতে হবে। প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। জনসমাবেশ হয় এ ধরনের সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় আচার অনুষ্ঠান বন্ধ রাখতে হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি অফিস এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা ঈদের ছুটিতে আবশ্যিকভাবে কর্মস্থলে থাকবেন। আর দোকানপাট ও শপিংমল স্বাস্থ্যবিধি মেনে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে।

গত সোমবার মন্ত্রিপরিষদের বৈঠকে বিধিনিষেধের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বৈঠক শেষে এ তথ্য জানান। তিনি আরও জানান, বিধিনিষেধ চলাকালে দোকানপাট ঈদ পর্যন্ত খোলা থাকবে। তবে যদি স্বাস্থ্যবিধি না মানা হয়, তবে বন্ধ করে দেওয়া হবে। সিদ্ধান্ত অমান্য করলে জরিমানা করা হবে।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০