• সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

মধ্যরাতে সিলেটে হেফাজতের নেতা সাবেক সাংসদ শাহীনুর পাশা গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ৭ মে, ২০২১

এনবি নিউজ : হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা ও সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ মাওলানা শাহীনুর পাশা চৌধুরীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে সিলেট নগরের বনকলাপাড়ায় নিজ বাসার পাশ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

শাহীনুর পাশা চৌধুরী হেফাজতে ইসলামের সদ্যবিলুপ্ত কমিটির কেন্দ্রীয় আইনবিষয়ক সম্পাদক ও জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সহসভাপতি। বনকলাপাড়ার আব্বাসী জামে মসজিদ কমিটির সেক্রেটারি আবদুল মুকিত বলেছেন, শাহীনুর পাশার বাসা বনকলাপাড়া এলাকার ৫১ গলিতে। বৃহস্পতিবার রাতে শাহীনুর পাশাকে কিছু লোক ‘আটক’ করে নিয়ে যান।

জানতে চাইলে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) বি এম আশরাফ উল্যাহ শাহীনুর পাশা চৌধুরীর গ্রেপ্তারের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

তবে সিলেট নগর পুলিশের একটি সূত্র জানিয়েছে, ২০১৩ সালে সহিংসতা চালানোসহ একাধিক মামলা রয়েছে শাহীনুর পাশার বিরুদ্ধে। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও তাণ্ডবের ঘটনায় হেফাজতে ইসলামের নেতাদের গ্রেপ্তারের মধ্যে শাহীনূর পাশা চৌধুরীকে গ্রেপ্তার করা হলো। তবে ঠিক কোনো মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে তা জানা যায়নি। ঢাকার ডিবি পুলিশের একটি দল তাঁকে গ্রেপ্তার করে রাতেই ঢাকার পথে রওনা হয়েছে বলে একটি সূত্র নিশ্চিত করেছে।

বিগত চারদলীয় জোট সরকারের আমলের শেষ দিকে সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবদুস সামাদ আজাদের মৃত্যুর পর জোটের প্রার্থী হিসেবে সিলেটের একটি আসনের উপনির্বাচনে সাংসদ নির্বাচিত হয়েছিলেন শাহীনুর পাশা।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১