• বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন

শিরোনাম:
অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের তওহীদভিত্তিক রাষ্ট্রে নারীর অধিকার পুনরুদ্ধার সম্ভব- রুফায়দাহ পন্নী চট্টগ্রাম প্রেসক্লাবে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা “আল-হিবা ফাউন্ডেশন’ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন আল-হিবা ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত নোয়াখালীতে শীতার্তদের মাঝে এফপিজি’র কম্বল বিতরণ

কাবুলে স্কুলের পাশে বোমা বিস্ফোরণে নিহত ৫৫, আহত ১৫০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ৯ মে, ২০২১

এনবি নিউজ : আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি স্কুল ভবনের পাশে ভয়াবহ গাড়ি বোমা ও মর্টার বিস্ফোরণে অন্তত ৫৫ জন নিহত এবং অন্তত দেড়শ জন আহত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

কাবুলের শিয়া মুসলিম অধ্যুষিত দাশতে বারচি এলাকায় গতকাল (শনিবার) এই হামলা হয়। এলাকাটি রাজধানী কাবুলের পশ্চিমে অবস্থিত।

বোমা বিস্ফোরণে নিহতদের বেশির ভাগই সাইয়েদ উল শুহাদা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। ওই বিদ্যালয়ে তিন শিফটে শিক্ষার্থীরা ক্লাস করে। এর মধ্যে দ্বিতীয় শিফটে পড়ে মেয়েরা। ঠিক সেসময় হামলা হওয়ায় হতাহতদের বেশির ভাগই মেয়ে শিক্ষার্থী।

আহতদের অনেকের অবস্থা সংকটাপন্ন হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারেক আরিয়ান এসব তথ্য জানিয়েছেন।

স্থানীয় টিভি চ্যানেলের ফুটেজে দেখা যায়, সংশ্লিষ্ট এলাকায় রক্তে রঞ্জিত রাস্তায় শিক্ষার্থীদের বই, ব্যাগ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর, আহতদের সাহায্য করতে ছুটে আসছেন স্থানীয় বাসিন্দারা।

আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি বোমা হামলার জন্য তালেবানকে  দায়ী করেছেন, তবে তালেবান তা প্রত্যাখ্যান করেছে।

আফগানিস্তান থেকে যখন মার্কিন সেনা প্রত্যাহার করা হচ্ছে তখন এই বোমা হামলার ঘটনা ঘটল। মার্কিন সেনা প্রত্যাহারকে কেন্দ্র করে দেশটির রাজধানী কাবুল উচ্চ সতর্কতায় রয়েছে।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০