• বুধবার, ২০ মে ২০২৬, ১২:২৭ অপরাহ্ন

শিরোনাম:
ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ

এখনও যেভাবে বিদেশে যাওয়র সুযোগ রয়েছে খালেদা জিয়ার : আইনমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ১১ মে, ২০২১

এনবি নিউজ : আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি বরাবর ক্ষমা প্রার্থনা করলে তিনি মুক্তি পেতে পারেন। সোমবার দিবাগত রাতে এক গণমাধ্যমে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, সরকার যদি কোনো পদক্ষেপ নেয় তবে তা আইনের মাধ্যমে নিতে হয়। আইনে বলা আছে, প্রধানমন্ত্রী চাইলে যে কোনো দণ্ডপ্রাপ্ত আসামিকে শর্তসাপেক্ষে অথবা নিঃশর্তভাবে ৪০১ ধারা বলে মুক্তি দিতে পারেন। ৪০২ ধারার মাধ্যমে রাষ্ট্রপতিও এই ক্ষমতা প্রয়োগ করতে পারেন। এছাড়া রাষ্ট্রপতি সংবিধানের ৪৯ নম্বর আর্টিকেলের মাধ্যমে নিজ ক্ষমতাবলে যে কোনো দণ্ডপ্রাপ্ত আসামি সাধারণ ক্ষমা ঘোষণা করতে পারেন।

তিনি বলেন, খালেদা জিয়া প্রথমবার যখন মুক্তি চেয়ে দরখাস্ত দিয়েছিলেন প্রধানমন্ত্রী তখন ৪০১ ধারা বলে তাকে শর্তসাপেক্ষে মুক্তি দিয়েছিলেন। খালেদা জিয়া ওই সময় সব শর্ত মেনে নিয়ে মুক্তি পেয়েছেন। সেই সময় ওই দরখাস্ত নিষ্পত্তি হয়ে গেছে।

আইনমন্ত্রী বলেন, একটি দরখাস্ত নিষ্পত্তি হওয়ার পর আবারও সেটা পুনর্বিবেচনা করার এখতিয়ার আইনে কোথাও বলা নেই। তাই যে দরখাস্ত নিষ্পত্তি হয়ে গেছে সেটা আর পুনর্বিবেচনার সুযোগ নেই।

তবে খালেদা জিয়া যদি তার বিরুদ্ধে আনিত সমস্ত অপরাধ স্বীকার করে আবারও প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং তারা যদি খালেদা জিয়াকে ক্ষমার বিষয়টি বিবেচনা করে তাকে মুক্তি দেন তাহলে তিনি বিদেশ অথবা যে কোনো জায়গায়  যেতে পারেন, বলেন আইনমন্ত্রী।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১