• শুক্রবার, ২২ মে ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম:
ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ

আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ১৩ মে, ২০২১

এনবি নিউজ : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ সন্ধ্যা সোয়া ৭ টায় জাতির উদ্দেশ্যে শুভেচ্ছা ভাষণ দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এদিকে গতকাল সন্ধ্যায় এক ভিডিও বার্তায় দেশবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ঈদ উল ফিতরের শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী, আসসালামু ওয়ালাইকুম। একমাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে এসেছে পবিত্র ঈদ উল ফিতর। করোনাভাইরাস মহামারির এই দুঃসময়ে ঈদ উল ফিতর আমাদের সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ। আসুন, সংযম ও ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে আত্মনিয়োগ করি। দেশ ও দেশের বাইরে যারা অবস্থান করছেন, সকলকে জানাই ঈদ উল ফিতরের শুভেচ্ছা।

প্রধানমন্ত্রী আরও বলেন, আমার একটি অনুরোধ, করোনাভাইরাস প্রতিরোধে মাস্ক ব্যবহার করুন। এমনকি যারা টিকা দিয়েছেন তারাও মাস্ক ব্যবহার করবেন এবং অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলুন। সবাই সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ঈদ মোবারক।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১