• বুধবার, ২০ মে ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন

শিরোনাম:
ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ

ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি হামলা বর্বরতার নিকৃষ্ট উদাহরণ: জিএম কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ১৭ মে, ২০২১

এনবি নিউজ : রোববার এক বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের এমপি বলেছেন, ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি বিমান হামলা বর্বরতার নিকৃষ্ট উদাহরণ। তিনি বলেন, ইসরাইলের দানবীয় বিমান হামলা বন্ধ করতে জাতিসংঘসহ বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, ইসরাইলের পৈশাচিক বিমান হামলায় প্রতিদিন শত শত নিরীহ ফিলিস্তিনির মৃত্যু হচ্ছে। প্রতিদিন হাজারো ফিলিস্তিনি মারাত্মকভাবে আহত হচ্ছে। ফিলিস্তিনিদের বাড়িঘর ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। ইসরাইলের বিমান হামলায় রেহাই পায়নি আন্তর্জাতিক গণমাধ্যমের অফিস পর্যন্ত। ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি বিমান হামলা সম্পূর্ণ মানবতাবিরোধী। জাতীয় পার্টি চেয়ারম্যান কাদের আরও বলেন, জাতিসংঘের নেতৃত্বে ইসরাইলকে নিবৃত্ত করে আলোচনার মাধ্যমে ফিলিস্তিনে শান্তিপূর্ণ সমাধান নিশ্চিত করতে হবে।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১