শামীম আহমেদ বলেন, গতকাল সোমবার রোজিনা ইসলামকে হেনস্তা করার সময় সাংবাদিকেরা বারবার স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের বক্তব্য নেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু তিনি কোনো বক্তব্য দেননি।
শামীম আহমেদের ঘোষণার পর সভাকক্ষে উপস্থিত সাংবাদিকেরা একযোগে বেরিয়ে যান।
এ ছাড়া বিএসআরএফের পরবর্তী কর্মসূচি আজকের কার্যনির্বাহী কমিটির জরুরি সভা থেকে ঘোষণা করা হবে বলেও জানান বিএসআরএফের সাধারণ সম্পাদক। রোজিনা ইসলাম বিএসআরএফের সদস্য।