• মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের

দেশে আসা ভ্যাকসিনের ল্যাব টেস্টিং রিপোর্ট : মানবদেহে ব্যবহারের উপযোগি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ২৬ জানুয়ারি, ২০২১

 

এনবি নিউজ : দেশে আসা ৫০ লাখ ডোজ নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) ভ্যাকসিনের ল্যাব টেস্টিং রিপোর্ট দেওয়া হয়েছে আজ মঙ্গলবার (২৬ জানুয়ারি)। বলা হয়েছে, এই ওষুধ মানবদেহে ব্যবহারের উপযোগী। এনবি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন ঔষধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান।

এদিন বেক্সিমকোর ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান বিমানবন্দরে সাংবাদিকদের বলেন, সিরাম ইনস্টিটিউট আমাদের প্রতিশ্রুতি দিয়েছিল ২১ থেকে ২৫ তারিখের মধ্যে ৫০ লাখ ডোজ ভ্যাকসিন আসবে। সেই প্রতিশ্রুতি অনুযায়ী পাঠানো ৫০ লাখ ডোজ ভ্যাকসিন আমরা আজ গ্রহণ করলাম। এটাকে আমরা এখন নিয়ে যাব টঙ্গীতে কোল্ড চেইন মেনটেইন করা নতুন ওয়্যারহাউজে। সেখানে রাখা হবে।

তিনি আরও বলেন, ওয়্যারহাউজ থেকে প্রতিটি ব্যাচের ভ্যাকসিনের নমুনা পাঠানো হয় সরকারের ড্রাগ টেস্টিং ল্যাবরেটরিতে। পরীক্ষার পর সবকিছু ঠিক থাকায় ছাড়পত্র দেওয়া হয়েছে। ছাড়পত্র পাওয়ায় েএখন টিকাগুলো ৬৪টি জেলায় পৌঁছে যাবে।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১