• বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন

শিরোনাম:
অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের তওহীদভিত্তিক রাষ্ট্রে নারীর অধিকার পুনরুদ্ধার সম্ভব- রুফায়দাহ পন্নী চট্টগ্রাম প্রেসক্লাবে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা “আল-হিবা ফাউন্ডেশন’ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন আল-হিবা ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত নোয়াখালীতে শীতার্তদের মাঝে এফপিজি’র কম্বল বিতরণ

পুলিশের হস্তক্ষেপে বন্ধ হলো এইচএসসি পড়ুয়া ছাত্রীর বিয়ে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ১৮ মে, ২০২১

এনবি নিউজ : বিয়ের আসরে উপস্থিত হয়ে উচ্চমাধ্যমিক বন্ধ করলো মানিকগঞ্জ জেলার সিংগাইর থানা পুলিশ। ভিকটিমের বার্তা পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযোগের সত্যতা মিললে তাৎক্ষণিক এ ব্যবস্থা নেয়া হয়। পুলিশ সদরদপ্তরের মি‌ডিয়া এন্ড পাব‌লিক রি‌লেশন্স শাখার এআইজি মিডিয়া মো. সোহেল রানা মঙ্গলবার (১৮মে) বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

পুলিশের এ কর্মকর্তা বলেন, উচ্চমাধ্যমিক (এসএসসি) পরীক্ষায় এ-প্লাস পাওয়া মানিকগঞ্জের সিংগাইর থানার বাসিন্দা ভিকটিম মেধাবী ছাত্রী। সাভার মডেল কলেজে ফার্স্ট ইয়ারে পড়ে সে। পড়াশোনা করে বড় হবে এই তার ইচ্ছা। মাঝে বাধ সাধে তার পিতার জেদ। মেয়েকে বিয়ে দিবে। ভাল পাত্র পেয়েছে। তাই, তাড়াহুড়া। তবে পড়া-লেখা করে বড় হতে চায় সে।

দাঁড়াতে চায় তার মতো অনেকের পাশে। দেশের জন্য কাজ করতে চায়। কিন্তু এই বিয়ে তার সকল স্বপ্নকে চুরমার করে দিবে। যে কোনোভাবেই হোক এই বিয়ে তাকে বন্ধ করতে হবে। কিন্তু কোনো উপায় চোখে পড়ছে না তার। শত চেষ্টা করেও বাবার সিদ্ধান্ত ঘোরাতে পারেনি সে। কেড়ে নেয়া হয়েছে তার মোবাইল। যোগাযোগের অন্যান্য উপায়ও বন্ধ।

এরই মধ্যে ঘনিয়েছে বিয়ের লগ্ন। এসেছে বিয়ের দিন। বর এসেছে। এসেছেন অতিথিরা। নিশ্চিত পরাজয়ের গ্লানি কুড়ে কুড়ে খাচ্ছে তাকে। সন্ধ্যা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই বিয়ের পিঁড়িতে বসতে হবে তাকে। চলছে সাজগোজ। সময় নেই হাতে। দেয়ালে পিঠ ঠেকে গেছে। চোখে চোখে রাখা হয়েছে তাকে। তবু, এক ফাঁকে এক অতিথীকে অনুরোধ করে সে। তার মন গলে। তারই মোবাইল থেকে সহপাঠী এক বন্ধুকে ফোন করে সাহায্য চায়।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০