• রবিবার, ২১ জুন ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

প্রচণ্ড তাপদহে স্বস্তির বৃষ্টি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ১৮ মে, ২০২১

এনবি নিউজ : বেশ কিছুদিন ধরে প্রচণ্ড তাপদহে যখন রাজধানীসহ সমগ্র দেশের মানুষ অতিষ্ঠ, তখন বিকেলের বৃষ্টি খানিকটা স্বস্তি এনে দিয়েছে জনজীবনে। আজ মঙ্গলবার (১৮ মে) সকাল থেকেই ছিলো কড়া রোদ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরমে টেকা দায় হয়ে পড়েছিল। তবে সেই অসহ্য গরম থেকে কিছুটা স্বস্তি দিয়েছে শেষ দুপুরের বৃষ্টি।

বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে রাজধানীতে বেশ জোরেশোরেই বৃষ্টি শুরু হয়। সঙ্গে হালকা বাতাস। আধা ঘণ্টার বেশি সময় ধরে চলা সেই বৃষ্টিতে রাজধানীতে স্বস্তি নেমেছে। এর আগে সকালে আবহাওয়া অধিদফতর জানিয়েছিল, ঢাকায় আজ তাপপ্রবাহ বয়ে যেতে পারে। পাশাপাশি ঢাকার কিছু কিছু জায়গায় হতে পারে বৃষ্টি।

আজ সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। ঢাকা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা-ঝড়ো হাওয়াসহ বৃষ্টি-বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যান্য অঞ্চলে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

তাপপ্রবাহের বিষয়ে অধিদপ্তর জানায়, রাঙ্গামাটি, কুমিল্লা, চাঁদপুর, মাজঈদীকোর্ট, ফেনী, রাজশাহী, পাবনা এবং সিরাজগঞ্জ জেলাসহ ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

এ. আর.জে


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০