• সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:২১ অপরাহ্ন

শিরোনাম:
অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের তওহীদভিত্তিক রাষ্ট্রে নারীর অধিকার পুনরুদ্ধার সম্ভব- রুফায়দাহ পন্নী চট্টগ্রাম প্রেসক্লাবে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা “আল-হিবা ফাউন্ডেশন’ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন আল-হিবা ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত নোয়াখালীতে শীতার্তদের মাঝে এফপিজি’র কম্বল বিতরণ

এই সরকার রাজনৈতিক নয় আমলানির্ভর : মির্জা ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ২০ মে, ২০২১

এনবি নিউজ : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার রাজনৈতিক সরকার নয়, আমলাতান্ত্রিক সরকার।

আমলারাই নীতি নির্ধারণ করে। এখন তারাই দেশটাকে চরম অবস্থার দিকে নিয়ে গেছে। রাজনৈতিক নেতৃত্ব যদি থাকত তাহলে সাংবাদিকদের সঙ্গে এমন আচরণ হতো না। বর্তমান সরকার ফ্যাসিস্ট সরকার, তাই তাদের নির্ভর করতে হয় আমলাদের ওপর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর। যে কারণে অন্যান্য ব্যবস্থাগুলোকেও তারা দলীয়করণ করে ফেলেছে। বুধবার দুপুরে জেলা বিএনপি কার্যালয়ে ঠাকুরগাঁও জেলা, উপজেলা, পৌর ও থানা শাখার নেতাদের সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের এ কথা বলেন মির্জা ফখরুল।

মির্জা ফখরুল আরও বলেন, দেশের অবস্থা এমন পর্যায়ে চলে গেছে যে অফিসিয়াল সিক্রেসি অ্যাক্ট চালু করা ছাড়া অন্য কোনো পথ নেই তাদের।

এ সময় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমানসহ জেলা-উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০