• বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন

শিরোনাম:
ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ

আবারও বাড়ছে স্বর্ণের দাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ২২ মে, ২০২১

এনবি নিউজ : করোনার দ্বিতীয় ঢেউয়ের মধ্যে দেশের বাজারে স্বর্ণের দাম আরও বাড়ছে। ২২, ২১ ও ১৮- এই তিন মানের (ক্যারেট) স্বর্ণের প্রতি ভরিতে ২ হাজার ৪১ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

বাজুস সূত্র জানায়, রোববার থেকে নতুন দাম কার্যকর হতে পারে। প্রতি গ্রাম স্বর্ণের দাম ১৭৫ টাকা বাড়ানো হচ্ছে। এতে সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম পড়বে ৭৩ হাজার ৮৪ টাকা।

স্বর্ণের দাম বাড়ানোর বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সভাপতি এনামুল হক খান বলেন, রোববার স্বর্ণের দাম বাড়ার সম্ভাবনা রয়েছে।

সর্বশেষ গত ১০ মে স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল। সেদিন ভরিতে দাম বাড়ানো হয় ২ হাজার ৩৩৩ টাকা।

বাজুসের নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ৭৩ হাজার ৮৪ টাকা।

২১ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ৭০ হাজার ৩৩৪ টাকা। আর ১৮ ক্যারেটের স্বর্ণের ভরিতে দাম পড়বে ৬১ হাজার ৫৮৫ টাকা।

এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ৫১ হাজার ৬৩ টাকা।
এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১