• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:১২ অপরাহ্ন

শিরোনাম:
আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ

অবশেষে জামিন পেলেন সাংবাদিক রোজিনা

Avatar
আপডেটঃ : রবিবার, ২৩ মে, ২০২১

এনবি নিউজঃ  স্বাস্থ্য মন্ত্রণালয়ের করা মামলায় অবশেষে জামিন পেয়েছেন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলাম। আজ রবিবার (২৩ মে) পাঁচ হাজার টাকার বন্ড ও পাসপোর্ট জমা দেওয়ার শর্তে তাকে জামিন দিয়েছেন আদালত। ঢাকার মুখ্য মহানগর হাকিম বাকী বিল্লাহ জামিন মঞ্জুরের আদেশ দেন।

জামিনের পর রোজিনা ইসলামের আইনজীবী এহসানুল হক সমাজী বলেন, আমরা একে অপরের পরিপূরক। প্রত্যেকে যার যার জায়গা থেকে দায়িত্বশীল আচরণ করবে। সেটি যাতে ক্ষুণ্ন না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। সাংবাদিক ভাই প্রত্যেকে দায়িত্বশীল আচরণ করবে। আজ ভিডিওটি নিয়ে আলোচনা হয়নি। আমাদের কাছে মুখ্য ছিল জামিনের বিষয়টি। ভিডিও ডক্যুমেন্টসটি পরে উত্তোলন করে আইনানুগ প্রক্রিয়ায় কাজ শুরু হবে।

কেন পাসপোর্ট জমা দেওয়ার শর্তে জামি দেওয়া হলো সাংবাদিকদের এমন পক্ষে রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল্লাহ আবু বলেছেন, আদালত আমাদের উভয়পক্ষের বক্তব্য শুনেই জামিন মঞ্জুর করেছে। তারাও মেনে নিয়েছে পাসপোর্ট জমা দিবে। এ নিয়ে আর কথা বলার কিছু নেই।

মুচলেকা ভিডিও দাখিলের জন্য রাষ্ট্রপক্ষের আবেদনের প্ররিপ্রেক্ষিতে আদালত এ আদেশ মঞ্জুর করেন। গত বৃহস্পতিবার শুনানির ধার্যকৃত দিনে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ভার্চ্যুয়ালি এ শুনানি হয়। একই সঙ্গে রাষ্ট্রপক্ষের আইনজীবী শুনানি এক সপ্তাহ পেছানোর আবেদন করেন।

এর আগে মঙ্গলবার রোজিনা ইসলামের বিরুদ্ধে করা মামলায় রিমান্ড আবেদন ও জামিন আবেদন বাতিল করে কারাগারে প্রেরণ করেন আদালত। বৃহস্পতিবার পররবর্তী শুনানির দিন ধার্য করা হয়। গত সোমবার সোর্সের কাছ থেকে একটি চিঠি আনতে গিয়ে সচিবালয়ে ৬ ঘণ্টা অবরুদ্ধ থেকে হেনস্তার শিকার হয়েছেন প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলাম। পরে সোমবার রাতে শাহবাগ থানায় মামলা দিয়ে পুলিশের কাছে তাকে সোপর্দ করা হয়।

ওই চিঠির বিষয়ে রোজিনা ইসলামের স্বামী মনিরুল ইসলাম মিঠু মঙ্গলবার গণমাধ্যমকে জানান, চিঠিতে ভ্যাকসিনের তিনটা কোম্পানির নাম লেখা ছিল। ভ্যাকসিন নিয়ে তিনটি কমিটির বিষয়ে লেখা ছিল যে কোন কমিটি সুপারিশ করেছে। তবে চিঠিটা রোজিনা খুলেও দেখেনি।

জে/আর


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১