• রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০১:৩২ অপরাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

দাম্পত্য জীবনের ইতি টানলেন মাহিয়া মাহি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ২৩ মে, ২০২১

এনবি নিউজ : পাঁচ বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি।

স্বামী মাহমুদ পারভেজ অপুর সঙ্গে বিচ্ছেদের হওয়ার খবর অভিনেত্রী নিজেই জানিয়েছেন।

এ প্রসঙ্গে শনিবার দিনগত রাতে একটি স্ট্যাটাস দেন মাহি। সেখানে তিনি লিখেছেন, ‘এই পৃথিবীর সবচেয়ে ভালো মানুষটার সঙ্গে থাকতে না পারাটা অনেক বড় ব্যর্থতা।’

মাহি তার পোস্টে শ্বশুরবাড়ির কথা উল্লেখ করেছেন। তিনি লেখেন, ‘পৃথিবীর শ্রেষ্ঠ শ্বশুরবাড়ির মানুষগুলোকে আর কাছ থেকে না দেখতে পাওয়াটা, বাবার মুখ থেকে মা জননী, বড় বাবার মুখ থেকে সুনামাই শোনার অধিকার হারিয়ে ফেলাটা সবচেয়ে বড় অপারগতা।’

‘আমাকে মাফ করে দিও। তোমরা ভালো থেকো। আমি তোমাদের আজীবন মিস করব।’

তবে বিচ্ছেদের কারণ সম্পর্কে কিছুই জানাননি মাহি। গণমাধ্যমকেও তিনি বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তার অনুরোধ এ নিয়ে কোনও নেতিবাচক সংবাদ যেন না প্রকাশ হয়।

প্রসঙ্গত সিলেটের মাহমুদ পারভেজ অপুর সঙ্গে ২০১৬ সালের ২৪ মে বিয়ে হয় মাহিয়া মাহির।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১