• মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন

কাজী নজরুল ইসলামের ১২২তম জন্মবার্ষিকীতে বিএনপির শ্রদ্ধা নিবেদন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ২৫ মে, ২০২১ সংবাদটির পাঠক ৩ জন

এনবি নিউজ : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২২তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির পক্ষ থেকে কবির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

মঙ্গলবার (২৫ মে) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ চত্তরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরে বিএনপির পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পনের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন এবং কবির আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক এ্যাড. আব্দুস সালাম আজাদ হোসেন, জাতীয়তাবাদী ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক মাইন উদ্দিন রাজু ও আরিফুল হক, সাংগঠনিক সম্পাদক সাইদ মাহমুদ জুয়েল, জাসাসের সহ-সভাপতি লিয়াকত আলী, শাহরিয়া ইসলাম শায়লা, এ্যাড. আমিনুল হক ও আরিফুর রহমান, যুগ্ম সম্পাদক জাকির হোসেন রোকন, ইঞ্জি. মঞ্জু মিয়া ও শাহ মো. বেলালসহ আরও অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর পক্ষ থেকেও পৃথক পৃথকভাবে কবির কবরে পুষ্পার্ঘ্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

নামাজের সময় সূচি

    Dhaka, Bangladesh
    মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
    ওয়াক্তসময়
    সুবহে সাদিকভোর ৫:১৪ পূর্বাহ্ণ
    সূর্যোদয়ভোর ৬:৩০ পূর্বাহ্ণ
    যোহরদুপুর ১২:১২ অপরাহ্ণ
    আছরবিকাল ৩:২৯ অপরাহ্ণ
    মাগরিবসন্ধ্যা ৫:৫৫ অপরাহ্ণ
    এশা রাত ৭:১১ অপরাহ্ণ