• রবিবার, ১৭ মে ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন

শিরোনাম:
ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ

বাঁচতে হলে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই : মান্না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ২৬ মে, ২০২১

এনবি নিউজ : নাগরিক ঐক্যের আহবায়ক ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না বলেছেন, বাংলাদেশে এখন কেউ নিরাপদ নয়। জালিম সরকারকে দেশকে মনুষ্য বসবাসের অযোগ্য করে তুলেছে। বাঁচতে হলে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই।

বুধবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ মফস্বল সাংবাদিক অ্যাসোসিয়েশন (বিআরজেএ) আয়োজিত বিএফইউজের সাবেক সভাপতি রুহুল আমিন গাজী ও সাদাত হুসাইনের নিঃশর্ত মুক্তি ও সাংবাদিকদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, সম্মিলিত আন্দোলনের কারণে সরকার আলোর সাংবাদিক রোজিনা ইসলামকে মুক্তি দিতে বাধ্য হয়েছে। রুহুল আমিন গাজী ও সাদাত হুসাইনসহ আটক সাংবাদিকদের মুক্ত করতে হলে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। সরকারের জুলুম থেকে মুক্তি পেতে রাজপথে নামতে হবে। মুক্তির আন্দোলনকে হাইকোর্টের গেটে এমনকি প্রয়োজন হলে বিচারপতির দরজায় নিয়ে যেতে হবে।

তিনি বলেন, সাংবাদিকদের উপর যে নির্যাতন শুরু হয়েছে সরকারের সাথে ঐক্য করে মুক্তি মিলবে না। সাংবাদিকদের অধিকার আদায়ের আন্দোলনে এক প্লাটফর্মে না আসলে নির্যাতন বন্ধ হবে না। কিছু লোক হয়তো সরকারের কাছ থেকে অবৈধ সুযোগ-সুবিধা নিতে পারবেন। যেভাবে সাগর-রুনি আন্দোলনকে বিকিয়ে দিয়ে কেউ কেউ সুবিধা নিয়েছেন। এদের একদিন জবাব দিতে হবে। চিরদিন অন্ধকার থাকবে না। সুদিন অবশ্যই ফিরবে। সেই সুদিনের সাক্ষী হতে মানুষের মুক্তির আন্দোলনে এখনই শরিক হওয়ার শ্রেষ্ঠ সময়। তিনি ঐক্যবদ্ধ আন্দোলনের আহবান জানিয়ে বলেন, কোনো আন্দোলন বৃথা যায় না। যারা মনে করছেন এ আন্দোলন করে সরকারের পরাজিত করা সম্ভব নয় তারা ভুল পথে হাটছেন। আন্দোলনকারীরা কখনো পরাজিত হন না। জয় আমাদের হবেই।

এটি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১