• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হলেও লঞ্চ চলাচল এখনও বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ২৮ মে, ২০২১

এনবি নিউজ : ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব কেটে যাওয়ায় মাদারীপুরের শিবচরে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। তবে ফেরি চলাচল স্বাভাবিক হলেও লঞ্চ চলাচল এখনও বন্ধ রয়েছে বলে বিআইডব্লিটিসি বাংলাবাজার ঘাট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

বৃহস্পতিবার রাত ৯টায় একটি ফেরি বাংলাবাজার থেকে শিমুলিয়া ঘাটের উদ্দেশে ছেড়ে যায়। আজ শুক্রবার থেকে সবগুলো ফেরি স্বাভাবিকভাবেই চলাচল করছে।

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে উত্তাল হয়ে উঠে পদ্মা। ফলে এই নৌরুটে মঙ্গলবার বিকাল সাড়ে ৫টা থেকে লঞ্চ চলাচল বন্ধ ও বুধবার ভোর ৬টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।

বিআইডব্লিউটিএ’র বাংলাবাজার লঞ্চ ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, ফেরি স্বাভাবিকভাবে চলাচল করলেও লঞ্চ এখনও বন্ধ রয়েছে। এখনও আমরা লঞ্চ চলাচলের অনুমতি পাইনি।

বিআইডবিউটিসি’র বাংলাবাজার ফেরিঘাটের ম্যানেজার সালাউদ্দিন বলেন, পরিস্থিতি যাচাইয়ের জন্য প্রথমে একটি, পরে দুটি ফেরি চলাচল করে। এরপর ধীরে ধীরে ফেরির সংখ্যা বাড়তে থাকে।

বিআইডবিউটিসি’র শিমুলিয়া ঘাটের মেরিন কর্মকর্তা আহমদ আলী বলেন, প্রথমে একটি ফেরি দিয়ে পদ্মার ঢেউ ও আবহাওয়া যাচাই করা হয়। শেষ রাত থেকে ছোট-বড়, মাঝারি সব ফেরিই স্বাভাবিকভাবে চলাচল করছে।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০