• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন

শিরোনাম:
হাতিয়ায় মুরগির দোকানকে গুদাম দেখিয়ে সার ডিলার নিয়োগের অভিযোগ! আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা

আশুলিয়ায় চলন্ত বাসে তরুণীকে ‘সংঘবদ্ধ ধর্ষণ’, পাঁচজন আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ২৯ মে, ২০২১

এনবি নিউজ : সাভারের আশুলিয়ায় চলন্ত বাসে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত অপর একজন পলাতক রয়েছেন। সাভারের সিঅ্যান্ডবি বাইপাস সড়কের আশুলিয়া গরুরহাট এলাকায় গতকাল শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে।

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জিয়াউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশের এই কর্মকর্তা জানান, ভুক্তভোগী তরুণী তাঁর বোনের বাড়ি মানিকগঞ্জ থেকে একটি বাসে করে নিজেদের বাড়ি নারায়ণগঞ্জের চাষাড়া এলাকায় যাচ্ছিলেন। পথে সব যাত্রীকে আগেই নামিয়ে দেন বাসের চালক ও তাঁর সহযোগী। এ সময় ওই তরুণীকে একা পেয়ে তাঁরা জোরপূর্বক বাসে করে নবীনগর নিয়ে যান। এ সময় বাসের জানালা-দরজা বন্ধ করে তাঁকে দলবেঁধে ধর্ষণ করেন বাসের চালক, তাঁর সহযোগীসহ ছয়জন। এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনকে আটক করা হয়েছে। আলামত হিসেবে পুলিশ বাসটি জব্দ করেছে।

ঢাকা জেলার পুলিশ সুপার মারুফ হোসেন সরদার জানিয়েছেন, ওই তরুণীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।

পুলিশের এই কর্মকর্তা জানান, জড়িতদের জিজ্ঞাসাবাদ চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা ওই ঘটনায় জড়িত থাকার কথা পুলিশের কাছে স্বীকার করে বলেছেন, তাঁদের দলের আরও একজন পালিয়ে গেছেন।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০