• রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন

শিরোনাম:
অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের তওহীদভিত্তিক রাষ্ট্রে নারীর অধিকার পুনরুদ্ধার সম্ভব- রুফায়দাহ পন্নী চট্টগ্রাম প্রেসক্লাবে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা “আল-হিবা ফাউন্ডেশন’ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন আল-হিবা ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত নোয়াখালীতে শীতার্তদের মাঝে এফপিজি’র কম্বল বিতরণ

ঢাকায় চীনা নাগরিকদের টিকাদান কর্মসূচি শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ২৯ মে, ২০২১

 

এনবি নিউজ : ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে শুরু হয়েছে চীনা নাগরিকদের টিকাদান কর্মসূচি। শনিবার (২৯ মে) হাসপাতালের জরুরি বিভাগের আন্ডারগ্রাউন্ড টিকা কেন্দ্রে এই কার্যক্রম শুরু হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের চিঠির পরিপ্রেক্ষিতে ৪৫৬ জন চীনা নাগরিকদের টিকা দেওয়া হবে হাসপাতালে।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক জানান, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আমরা চিঠি পেয়েছি। হাসপাতাল থেকে ৪৫৬ জন চীনা নাগরিকদের করোনা টিকা দেওয়া হবে। সকাল থেকে টিকা দেওয়া শুরু হয়েছে।

পরিচালক আরও জানান, চীনা নাগরিক যারা বাংলাদেশে অবস্থান করছে, তাদের নামসহ স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আমরা চিঠি পেয়েছি। আজ ও আগামীকাল রোববার এই দুই দিনের মধ্যে ৪৫৬ জনকে করোনা প্রতিরোধের টিকা দেওয়া সম্পন্ন করা হবে।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০