• শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১০:২৩ অপরাহ্ন

শিরোনাম:
অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের তওহীদভিত্তিক রাষ্ট্রে নারীর অধিকার পুনরুদ্ধার সম্ভব- রুফায়দাহ পন্নী চট্টগ্রাম প্রেসক্লাবে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা “আল-হিবা ফাউন্ডেশন’ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন আল-হিবা ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত নোয়াখালীতে শীতার্তদের মাঝে এফপিজি’র কম্বল বিতরণ

মুশফিকের ঝড়ো ব্যাটিংয়ে পারটেক্স স্পোর্টিং ক্লাবকে হারালো আবাহনী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ৩১ মে, ২০২১

এনবি নিউজ : বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের শুভসূচনা করল আবাহনী লিমিটেড। জয়ের নায়ক দলটির অধিনায়ক ও জাতীয় দলের তারকা ব্যাটসম্যান মুশফিকুর রহিম। তার ঝড়ো ব্যাটিংয়ে ৭ উইকেটে পারটেক্স স্পোর্টিং ক্লাবকে হারিয়েছে আবাহনী।

মিরপুরে শুরুতে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১২০ রান করে পারটেক্স। দলের পক্ষে সর্বোচ্চ রান আসে তাসামুল হকের ব্যাট থেকে। ৫৭ বলে ৬৫ রান করে অপরাজিত থাকেন তাসামুল।

এর পর বৃষ্টির কারণে খেলা বন্ধ থাকে অনেকক্ষণ। যে কারণে ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে আবাহনীর লক্ষ্য দাঁড়ায় ১০ ওভারে ৭০ রান।

এই সামান্য লক্ষ্য পূরণে শুরুতেই হোঁচট খায় আবাহনী। ইমরান আলি ইনামের বলে ৫ বলে ২ রান করে সাজঘরে ফেরেন নাজমুল হোসেন শান্ত।

ওয়ান ডাউনে নেমে নাঈম শেখের সঙ্গে জুটি গড়েন মুশফিক। ১৭ বলে ১৯ রান করে নিহাদুজ্জামানের শিকার হন নাঈম।

শেষ ৩ ওভারে জয়ের জন্য আবাহনীর প্রয়োজন ছিল ২৪ রান। এ সময় ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন আফিফ হোসেন ধ্রুব।

শেষ দিকে বাউন্ডারি হাঁকিয়ে দলে জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন মুশফিক। ৩ বাউন্ডারি ও ১টি ছক্কায় ২৬ বলে ৩৮ রানে অপরাজিত থাকেন মুশফিক। ফলে ৪ বল হাতে রেখে ৭ উইকেটের জয় পায় আবাহনী।

আবাহনীর পক্ষে দুটি করে উইকেট শিকার করেছেন তাইজুল ও রানা। ৪ ওভারে ২১ রান খরচ করলেও উইকেটের দেখা পাননি পেস অলরাউন্ডার সাইফউদ্দিন। শহিদুল ইসলাম ৪ ওভারে খরচ করেন ২৪ রান।
এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০