• বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন

শিরোনাম:
ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ

ঢাবিতে ছাত্রদলের ত্রাণ বিতরণ কর্মসূচিতে ছাত্রলীগের হামলা

Avatar
আপডেটঃ : মঙ্গলবার, ১ জুন, ২০২১
ছাত্রদল-ছাত্রলীগ

এনবি নিউজ : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর ছাত্রলীগ হামলা করেছে বলে অভিযোগ উঠেছে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (১জুন) টিএসসি এলাকায় অসহায়দের খাবার ও শিক্ষাসামগ্রী বিতরণ কর্মসূচি শুরুর আগে এ ঘটনাটি ঘটে।

ছাত্রদলের নেতাকর্মীদের অভিযোগ ছাত্রলীগ সম্পূর্ণ অন্যায়ভাবে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা চালায়। ছাত্রলীগের এ হামলার ঘটনায় ছাত্রদল সভাপতিসহ ২০ জন নেতাকর্মী আহত হয়েছে। এতে ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকনসহ ছাত্রদলের অন্তত ২০ নেতাকর্মী আহত হয়েছে।

ছাত্রদলের আহত নেতাকর্মীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ আশপাশের ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন। ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মো. রাকিবুল ইসলাম রাকিব জানান, খাবার ও শিক্ষাসামগ্রী বিতরণ কার্যক্রম শুরুর আগে আমাদের নেতাকর্মীরা টিএসসি এলাকায় একত্রিত হলে ছাত্রলীগের সহ-সভাপতি মিজানুর পিকুলের নেতৃত্বে বহিরাগত সন্ত্রাসীরা ছাত্রদলের নেতাকর্মীদের ওপর দেশীয় অস্ত্রসহ হামলা করেছে।

তিনি বলেন, এতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতিসহ অনেকে আহত হয়েছে। শুধুমাত্র ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে ২০ জনের বেশি চিকিৎসা নিচ্ছে।
জানা যায়, এ ঘটনার পর ছাত্রলীগের নেতাকর্মীরা ক্যাম্পাসে মোটরসাইকেল শোডাউন ও মিছিল করেছে। এদিকে আহত ছাত্রদলের নেতাকর্মীরা আশেপাশের চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা নিয়েছেন।

এ/আর/জি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১