• শনিবার, ২০ জুন ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

বিমান বাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার পরিচয়ে প্রতারণা গ্রেপ্তার ২

Avatar
আপডেটঃ : মঙ্গলবার, ১ জুন, ২০২১
প্রতারক

এনবি নিউজ : রাজধানীর উত্তরা এলাকায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন-সদয় কৃষ্ণ দাস (২৮) ও মোঃ তানভীর মাহমুদ ওরফে দৌলত (৩৫)। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা জানিয়েছে গ্রেপ্তারকৃতরা প্রতারক চক্রের সদস্য। সরকারী কর্মচারীর বিমান বাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার পরিচয়ে তারা প্রতারণা করে আসছিল।

ডিএমপি গোয়েন্দা শাখা (ডিবি) ওয়ারী বিভাগের অতিঃ উপকমিশনার আবু আশরাফ সিদ্দিকী মঙ্গলবার (১জুন) বিষযটির সত্যতা নিশ্চিত করেন। অভিযানের নেতৃত্ব দেয়া এ পুলিশ কর্মকর্তা বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের রাজধানী উত্তরা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ধৃত ও পলাতক আসামীরা পেশাদার প্রতারক চক্রের সক্রিয় সদস্য। সরকারী কর্মচারীর বিমান বাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার ছদ্মবেশ ধারন করে দীর্ঘদিন ধরে প্রতারনা করে আসছিল।

 

তাদের কাছ থেকে অনুমোদনবিহীন ওয়ারলেছ সেট, ভুয়া খেলনা পিস্তল ও ভুয়া আইডি কার্ড উদ্ধার করা হয়েছে। ভবিষ্যতেও ডিবি ওয়ারী বিভাগ এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও জানান তিনি।

এ/আর/জি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০