• শনিবার, ২০ জুন ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

ছিনতাইকারীর কবলে পরিকল্পনামন্ত্রী

Avatar
আপডেটঃ : মঙ্গলবার, ১ জুন, ২০২১
ছিনতাইকারীর কবলে পরিকল্পনামন্ত্রী

এনবি নিউজ : পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান খানের মোবাইল ফোন ছিনতাই হয়েছে। রাজধানীর বিজয় সরণিতে রবিবার সন্ধ্যায় গাড়িতে থাকা অস্থায় পরিকল্পনামন্ত্রীর হাত থেকে তার আইফোন ছিনিয়ে নিয়ে যায় এক দুর্বৃত্ত। মন্ত্রী নিজেই এ খবরের সত্যতা নিশ্চিত করেন।

মঙ্গলবার শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনে এনইসি সম্মেলন কক্ষে একনেক বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, রবিবার সন্ধ্যায় পরিকল্পনা মন্ত্রণালয় থেকে যাবার পথে বিজয় সরণিতে গাড়িতে বসে মোবাইল ব্রাউজিং করছিলাম। হুট করে কিছু বুঝে ওঠার আগেই কেউ একজন মোবাইল নিয়ে দৌড় দেয়। ব্রাউজিংয়ে মনোযোগ থাকার কারণে মুহূর্তের মধ্যে কি ঘটেছে তা বুঝতেও কয়েক সেকেন্ড কেটে যায়।

তিনি আরো বলেন বোঝার পরে গাড়িতে থাকা পুলিশের গানম্যানকে বলি আমার মোবাইল নিয়ে গেল। গাড়ি থামিয়ে গানম্যান ওই ছিনতাইকারীর পিছু নিলেও তাকে আর ধরতে পারেনি। ছেলেটা অ্যামেরিকা থেকে ১ হাজার ডলার দিয়ে কিনে পাঠিয়েছে মোবাইলটা। আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্টদের মোবাইল ফোন খোয়ানোর বিষয়টি জানানো হয়েছে। আইএমই নাম্বার দিয়েছি। এখন দেখা যাক……

এ/আর/জি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০