• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

সংগীতশিল্পী নোবেলের বিরুদ্ধে মামলা ইথুন বাবুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ১ জুন, ২০২১

এনবি নিউজ : সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মানহানিকর স্ট্যাটাস দেওয়ায় সংগীতশিল্পী মাঈনুল আহসান নোবেলের বিরুদ্ধে মামলা করেছেন গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক ইথুন বাবু। গতকাল সোমবার বাদী হয়ে ঢাকা জজ কোর্টে তিনি মামলাটি করেন।

আগামী বৃহস্পতিবার এই মামলার শুনানি হবে জানিয়ে ইথুন বাবু বলেন, ‘আমার দীর্ঘ সংগীত ক্যারিয়ারে এমন কথা আমি কোনোদিন শুনিনি, যে কথা নোবেল বলেছে। আমি নাকি চোর? আমার মেয়ে ইঞ্জিনিয়ারিং পড়েছে, ছেলে এমবিএ করছে। শ্রোতা ভক্তসহ সারা দেশে আমার অসংখ্য বন্ধু-শুভাকাঙ্ক্ষী আছে। নোবেলের স্ট্যাটাসের কারণে সবার কাছে আমার সম্মানহানি হয়েছে। তাই আমি এর সুষ্ঠু বিচারের জন্য আইনের আশ্রয় নিয়েছি, থানায় জিডি করার পর এবার জজ কোর্টে মামলা করলাম।’

ইথুন বাবু আরও বলেন, ‘ফেসবুকে নোবেলের করা ওই স্ট্যাটাসগুলো আমাদের সংগীতাঙ্গনের জন্য অশনি সংকেত। সিনিয়র শিল্পীদের নিয়ে বাজে সব কথা বলেছে। সাংবাদিককে তুলে নিয়ে যাওয়ার ভয় দেখাচ্ছে। আমি মনে করি, দেশের চলমান আইনে তার শাস্তি হওয়া উচিত।’

উল্লেখ্য, সম্প্রতি নোবেল তার ফেসবুক পেজ থেকে দেশের স্বনামধন্য একাধিক শিল্পীকে নিয়ে মানহানিকর স্ট্যাটাস দেন। এক স্ট্যাটাসে ইথুন বাবুকে চোর বলে আখ্যায়িত করেন এই গায়ক। লেখেন, ‘ইথুন বাবু একটা চোর। অন্যের গান নিজের নামে চালায় দিসে’। তারই ফলশ্রুতিতে গত ২৩ মে নোবেলের বিরুদ্ধে হাতিরঝিল থানায় জিডি করেন ইথুন বাবু। তখনই তিনি জানিয়েছেন, নোবেলের বিরুদ্ধে মামলা করবেন।
এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১