• রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন

শিরোনাম:
অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের তওহীদভিত্তিক রাষ্ট্রে নারীর অধিকার পুনরুদ্ধার সম্ভব- রুফায়দাহ পন্নী চট্টগ্রাম প্রেসক্লাবে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা “আল-হিবা ফাউন্ডেশন’ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন আল-হিবা ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত নোয়াখালীতে শীতার্তদের মাঝে এফপিজি’র কম্বল বিতরণ

বিশ্ব জলবায়ু সম্মেলনের প্রেসিডেন্ট অলোক শর্মা দুইদিনের সফরে ঢাকায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ২ জুন, ২০২১

এনবি নিউজ : জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনের (কপ–২৬) প্রেসিডেন্ট অলোক শর্মা দুইদিনের সফরে ঢাকায় এসেছেন।

আজ সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এ সময় তাকে স্বাগত জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

যুক্তরাজ্যের ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিস জানিয়েছে, অলোক শর্মা ভিয়েতনাম, ইন্দোনেশিয়া ও বাংলাদেশ সফর করছেন। এসব দেশের সরকার, ব্যবসায়ী ও নাগরিক সমাজের নেতাদের সঙ্গে তিনি জলবায়ু পরিবর্তন ইস্যুতে আলোচনা করবেন।নেতৃদ্বয়ের সঙ্গে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেন্টিগ্রেডে সীমাবদ্ধ রাখা ও বৈশ্বিক ক্লিন পাওয়ারে অগ্রাধিকার দেওয়ার বিষয়ে মতবিনিময় করবেন তিনি।

আজ পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন অলোক শর্মা। চলতি বছর নভেম্বরে স্কটল্যান্ডের গ্লাসগোতে জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলন (কপ–২৬) অনুষ্ঠিত হবে।
এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০