• রবিবার, ১৭ মে ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন

শিরোনাম:
ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ

ইকুয়েডরের সঙ্গেও জয় পেল ব্রাজিল

Avatar
আপডেটঃ : শনিবার, ৫ জুন, ২০২১

এনবি নিউজ ডেস্কঃ বিশ্বকাপ ২০২২ এর বাছাইয়ে নিজেদের পঞ্চম ম্যাচে আজ রবিবার ইকুয়েডরের বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে ব্রাজিল।

এই জয়ের বাছাইয়ের পাঁচটি ম্যাচের মধ্যে পাঁচটিতে জয় পেয়েছে সেলেকাওরা এবং লাতিন আমেরিকা অঞ্চলে শীর্ষস্থান অক্ষুণ্ন রেখেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

ম্যাচটিতে ব্রাজিলের হয়ে গোল করেছেন রিচারলিশন ও নেইমার। ৬৪ মিনিটের সময় রিচারলিশন গোলটি করেন।

অপরদিকে নেইমার পেনাল্টি থেকে দলের দ্বিতীয় গোলটি করেন ম্যাচের অতিরিক্ত সময়ে। যদিও নেইমারের করা প্রথম পেনাল্টি শট ঠেকিয়ে দিয়েছিলেন ইকুয়েডরের গোলরক্ষক।

কিন্তু রেফারি ভিএআরে পরীক্ষা করে দেখেন নেইমার শট করার আগে গোলরক্ষক দাগ থেকে বেরিয়ে গেছেন। এর ফলে নেইমারকে পুনরায় আবার শট নেয়ার সুযোগ দেয়া হয়। এবার আর আগের মত ভুল করেননি তিনি।

পুরো ম্যাচটিতে ইকুয়েডরের বিপক্ষে ব্রাজিলই সব দিক দিকে এগিয়ে ছিল। কিন্তু বর্তমানে বেশ শক্তিশালী দল ইকুয়েডর ব্রাজিলকে সহজে জয় পেতে দেয়নি।

লাতিন আমেরিকা অঞ্চলে বর্তমানে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ব্রাজিলের পয়েন্ট ১৫। দ্বিতীয় স্থানে রয়েছে আর্জেন্টিনা। তাদের পয়েন্ট ১১। আর তৃতীয় স্থানে রয়েছে ইকুয়েডর। তাদের পয়েন্ট ৯।
লাতিন আমেরিকা অঞ্চল থেকে মোট দশটি দল বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে খেলছে। বাছাই শেষে পয়েন্ট টেবিলে থাকা শীর্ষ চার দল সরাসরি বিশ্বকাপের টিকিট পাবে।

এ/আর/জে


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১