• শনিবার, ২০ জুন ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

রাজধানীর আজিমপুর কলোনী থেকে ঢাবি ছাত্রীর মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ৬ জুন, ২০২১

এনবি নিউজ : রাজধানীর আজিমপুর স্টাফ কোয়ার্টারের একটি বাসায় ইশরাত জাহান (২১) নামের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর মৃত্যুর ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা বাসাটির বাথরুম থেকে ইশরাতকে উদ্ধার করেন। হাসপাতালে নেওয়ার পরে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

আজ রোববার ভোরে এ ঘটনা ঘটে। ইশরাত জাহান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন। তিনি ফজিলাতুন্নেসা হলে থাকতেন। হল বন্ধ থাকার কারণে ইশরাত ও তাঁর এক বান্ধবী আজিমপুর স্টাফ কোয়ার্টারের ১৮ নম্বর ভবনের নিচতলায় থাকতেন।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা এরশাদ হোসেন বলেন, ভোর ৫টা ১০ মিনিটে ইশরাতের বান্ধবী তাঁদের ফোন করেন। ফোনে জানানো হয়, আজিমপুরে ওই বাসার বাথরুমে আটকা পড়েছেন ইশরাত। পলাশী ব্যারাকের স্টেশন অফিসার সাইফুল ইসলামের নেতৃত্বে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে যান। বাথরুমের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। ডাকাডাকি করে কোনো সাড়া পাওয়া যায়নি। বাথরুমের ভেতর থেকে পানি পড়ার শব্দ পাওয়া যাচ্ছিল।

পরে দরজা ভেঙে ফায়ার সার্ভিসের কর্মীরা ইশরাত জাহানকে উদ্ধার করেন। সকাল সাড়ে সাতটার দিকে তাঁকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইশরাতকে মৃত ঘোষণা করেন। ইশরাতের শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। তাঁর বাবার নাম আলতাফ মিয়া। বাড়ি নেত্রকোনার আটপাড়ায়।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০