• শুক্রবার, ২২ মে ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম:
ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ

মেধা ও প্রজ্ঞার লড়াইয়ের মাধ্যমে ক্ষমতা ছিনিয়ে আনতে হবে : মির্জা ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ৯ জুন, ২০২১

এনবি নিউজ : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের নেতা কর্মীদের আহবান জানিয়ে বলেন, এমনি এমনি আওয়ামী লীগ ক্ষমতা দেবে না, মেধা ও প্রজ্ঞার লড়াইয়ের মাধ্যমে তাদের কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে আনতে হবে।

আজ বুধবার সকালে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে বই প্রদর্শনী ও আলোচনাসভায় তিনি এ আহ্বান জানান। জিয়াউর রহমানের ৪০তম শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নেতাকর্মীদের যুদ্ধের প্রস্তুতি নেয়ার কথা জানিয়ে তিনি বলেন, যুদ্ধ করতেই হবে। এরা (আওয়ামী লীগ) এমনি এমনি আপনাকে ক্ষমতায় নিয়ে আসবে না। এরা একেবারেই ডিক্টেটর বনে গেছে। নির্বাচন করে এরা কোনোদিন জিততে পারবে না। এরা নির্বাচন নিয়ে তামাশা করবে। কিন্তু সবকিছু নিয়ন্ত্রণ করে নিজেদেরকে জয়ী করবে।

বিএনপি মহাসচিব বলেন, নির্বাচন করে কখনো আওয়ামী লীগ জিততে পারবে না জেনেই স্বৈরাচারী কায়দায় ক্ষমতায় টিকে আছে। নির্বাচনের সময় আসলেই জনগণকে ধোঁকা দিয়ে তারা নির্বাচনী খেলা তৈরি করে।

বিএনপিকে নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ওদের কথার কী উত্তর দেব, ওদের কথায় তো ঘোড়াও হাসে। কখন কী বলে না বলে, তারা নিজেরাও জানে না।

জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. জহির দীপ্তির সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভুঁইয়া জুয়েল প্রমুখ।
এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১