• শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন

শিরোনাম:
নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের তওহীদভিত্তিক রাষ্ট্রে নারীর অধিকার পুনরুদ্ধার সম্ভব- রুফায়দাহ পন্নী চট্টগ্রাম প্রেসক্লাবে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা “আল-হিবা ফাউন্ডেশন’ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন আল-হিবা ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত

রানির সম্মতি ছাড়াই কন্যার নাম রেখেছেন হ্যারি-মেগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ৯ জুন, ২০২১

নিউজ ডেস্ক : ব্রিটেনের ডিউক অব সাসেক্স প্রিন্স হ্যারি ও ডাচেস অব সাসেক্স মেগান মার্কল দম্পতির ঘরে গত শুক্রবার এসেছে কন্যাসন্তান। নাম রাখা হয়েছে লিলিবেট ‘লিলি’ ডায়না মাউন্টব্যাটেন-উইন্ডসোর। কিন্ত এখানেই বেঁধেছে বিপত্তি। নামকরণের আগে রানি এলিজাবেথকে জিজ্ঞেস করে রাখা হয়নি বলে প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি।

এক সূত্রের বরাতে বিবিসির তাদের খবরে জানিয়েছে, কন্যা সন্তান জন্মের পর নামের বিষয়ে রানির কাছে সম্মতি নেওয়া হয়নি। লিলিবেট রানি দ্বিতীয় এলিজাবেথের ডাকনাম আর রাজকন্যার মাঝের নাম রাখা হয়েছে দাদি ডায়ানাকে স্মরণ করে। লিলিবেট ব্রিটিশ রাজপরিবারের সিংহাসনের অষ্টম উত্তরাধিকারী।

হ্যারি এবং মেগানের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘লিলির নাম রানি এলিজাথের ডাক নাম অনুসারে রাখা হয়েছে।’ কিন্তু সব কিছুকে ছাপিয়ে এখন নাম হয়ে উঠছে রাজনৈতিক ইস্যু।

তবে সাসেক্স-এর সূত্র জানিয়েছে, রানি সমর্থন না দিলে প্রিন্স হ্যারি ও মার্কল কন্যার নাম লিলিবেট ‘লিলি’ ডায়না মাউন্টব্যাটেন-উইন্ডসোর রাখতেন না।
এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০