• শুক্রবার, ২২ মে ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম:
ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ

আজ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রির শেষ দিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১

এনবি নিউজ : শূন্য হওয়া তিন সংসদীয় আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রির শেষ দিন আজ। প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে শনিবার দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই তিন আসনের দলীয় প্রার্থী চূড়ান্ত করা হবে।

এদিকে বুধবার পর্যন্ত এই তিনটি আসনের উপনির্বাচনে নৌকা প্রতীকে প্রার্থী হওয়ার প্রত্যাশায় ৯৩ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এর মধ্যে ঢাকা-১৪ আসনের জন্য ৩৩ জন, সিলেট-৩ আসনের জন্য ২৫ জন এবং কুমিল্লা-৫ আসনের জন্য ফরম নিয়েছেন ৩৫ জন।

সূত্রমতে, ৪ জুন থেকে তিন আসনের উপনির্বাচনে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে আওয়ামী লীগ। আজ বিকাল ৫টা পর্যন্ত ফরম বিক্রি করা হবে।

যারা মনোনয়ন ফরম সংগ্রহ করছেন, তারা ওই সময়ের মধ্যেই ফরম জমা দিতে পারবেন। দলীয় মনোনয়নের ক্ষেত্রে এইবার কঠোরতা অবলম্বন করছে দলটি।

১৪ আসন উপনির্বাচনে অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল ও এখলাস উদ্দিন মোল্লার কাছে মনোনয়ন ফরম বিক্রি করেনি আওয়ামী লীগ।

গত মঙ্গলবার ফরম নিতে এসেছিলেন তারা। আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খান যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, তারা দলের কোন পদ-পদবিতে আছে বা দলীয় কর্মকাণ্ডে যুক্ত, সেটা নিশ্চিত করতে পারিনি।
এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১