• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন

শিরোনাম:
আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ

সৌদি নারীরা এখন থেকে একা থাকার অনুমতি পাচ্ছেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ১২ জুন, ২০২১

এনবি নিউজ : একটি যুগান্তকারী পদক্ষেপের ফলে সৌদি আরব নারীদের স্বাধীনতা রক্ষায় আরও এক ধাপ এগিয়ে গেল।

এখন থেকে সৌদি অবিবাহিত, তালাকপ্রাপ্ত বা বিধবা নারীরা তাদের পুরুষ অভিভাবকের অনুমতি ছাড়া একাই বসবাস করতে পারবেন। খবরটি জানিয়েছে মিডল ইস্ট মনিটর।

২০২০ সালের জুলাই মাসে সৌদি লেখিকা মারিয়াম আল-ওতাইবি তিন বছর আগে বাবা ও ভাইদের অত্যাচার এড়াতে তার পরিবার ছেড়ে পালিয়ে গিয়েছিলেন।

তার বাবার অভিযোগের ভিত্তিতে তাকে সেখান থেকে গ্রেফতার করা হয়েছিল। তিনি তার বাবা এবং ভাইদের দ্বারা নির্যাতনের অভিযোগে স্থান পরিবর্তন করেছিলেন।

তার বাবার দায়ের করা সেই মামলায় মেয়েটির পক্ষেই রায় দেওয়া হয়। নতুন এই নিয়ম প্রসঙ্গে সৌদি আইনজীবী নায়েফ আল-মানসি জানান, ‘যদি কারও মেয়ে একা থাকতে চায়, সেক্ষেত্রে তার পরিবার এখন থেকে আর মামলা করতে পারবে না।

অবিবাহিত, তালাকপ্রাপ্ত বা বিধবা নারীরা এই সুযোগ পাবে।’ সংশোধনী আইনটিতে আরও বলা হয়, ‘একজন প্রাপ্তবয়স্ক নারী কোথায় থাকবেন সেটা নির্ধারণ করার অধিকার তার রয়েছে।

যদি কোনো নারী কোনো অপরাধ করে, শুধু তখনই তার অভিভাবক এ বিষয়ে কর্তৃপক্ষকে অবহিত করতে পারবেন। এমনকি যদি কোনো নারীর কারাদণ্ড হয়, তবে সাজার মেয়াদ শেষে তাকে তার অভিভাবকের কাছে ন্যস্ত করার কোনো বিধান থাকছে না।’


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১