• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

শিরোনাম:
আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ

পুকুরঘাটে জুতা-গামছা দেখে বোঝা গেল ভাই-বোন ডুবে গেছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ১৩ জুন, ২০২১

 

এনবি নিউজ : নওগাঁ শহরে পুকুরে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। শহরের বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) পুকুরে গতকাল শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত দুজন হলো সদর উপজেলার রাসেল হোসেন (১৬) ও তার বোন শিমু খাতুন (৬)। তারা দুজন নওগাঁ শহরের বাঙ্গাবাড়িয়া মহল্লার থানার পেছনে পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকত।

রাসেল ও শিমুর নানি জোছনা বেগম বলেন, ‘গতকাল শনিবার বিকেলে বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির কারণে বাড়ির পাশের উঠানে খেলাধুলা করছিল রাসেল ও শিমু। এরপর বাড়ি থেকে কিছুদূরে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের পুকুরে গোসল করতে যায় তারা। সে সময় আমিও আমার মেয়ের বাড়িতে ছিলাম। আমরা বাড়িতে পারিবারিক কাজে একটু ব্যস্ত ছিলাম। কিছুক্ষণ পর আমরা রাসেল ও শিমুকে খুঁজতে থাকি। খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরঘাটে জুতা ও গামছা দেখে নিশ্চিত হই তারা পুকুরে গোসল করতে নেমেছিল। ওই সময় পুকুর ও আশপাশে কেউ ছিল না। গোসলের একপর্যায়ে তারা পানিতে ডুবে যায়।’

পরে স্থানীয়দের সহায়তায় নওগাঁ ফায়ার সার্ভিসের একটি টিম ওই পুকুর থেকে রাসেল ও শিমুর মরদেহ উদ্ধার করে বলে জানান জোছনা বেগম।

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জুয়েল জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দেওয়া হয়নি। তাই আইনানুগ প্রক্রিয়া শেষে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১