• বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম:
অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের তওহীদভিত্তিক রাষ্ট্রে নারীর অধিকার পুনরুদ্ধার সম্ভব- রুফায়দাহ পন্নী চট্টগ্রাম প্রেসক্লাবে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা “আল-হিবা ফাউন্ডেশন’ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন আল-হিবা ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত নোয়াখালীতে শীতার্তদের মাঝে এফপিজি’র কম্বল বিতরণ

বঙ্গবন্ধু সেতুতে বাস-ট্রলির সংঘর্ষে নিহত ২, মহাসড়কে যানজট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ১৩ জুন, ২০২১

এনবি নিউজ : সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর ওপর বাস ও মাটিবাহী ট্রলির সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন ট্রলির পেছনে থাকা সাত যাত্রী। একপর্যায়ে দুর্ঘটনাকবলিত ট্রলিতে আগুন ধরে গেলে অনেকক্ষণ সেতুর উত্তরবঙ্গগামী লেনে যান চলাচল বন্ধ থাকে। এতে সেতুর পশ্চিম গোলচত্বর থেকে কড্ডা পর্যন্ত যানজটের সৃষ্টি হয়।

বঙ্গবন্ধু সেতুর ১৮ নম্বর পিলারের কাছে উত্তরবঙ্গগামী লেনে আজ রোববার ভোর সাড়ে ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতেরা হলেন— নীলফামারির ডিমলা উপজেলার গয়াবাড়ি এলাকার নজরুল ইসলাম (৩৫) এবং একই এলাকার মজনু (৩৩)।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার উপপরিদর্শক আরিফুল ইসলাম জানান, আজ ভোর সাড়ে ৪টার দিকে বঙ্গবন্ধু সেতুর সিরাজগঞ্জ অংশে ১৮ নম্বর পিলারের কাছে উত্তরবঙ্গগামী লেনে শ্যামলী পরিবহণের একটি বাস মাটিবাহী এ্কটি ট্রলিকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে ট্রলিতে আগুন ধরে যায়। ট্রলির পেছনে থাকা সাত যাত্রী গুরুতর আহত হয়। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যেরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে এবং ট্রলির আগুন নিয়ন্ত্রনে আনে। আহতদের সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠালে মজনু ও নজরুল ইসলাম নামের দুজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

এদিকে দুর্ঘটনার ফলে বঙ্গবন্ধু সেতুতে যান চলাচল বন্ধ থাকায় সেতুর পশ্চিম গোলচত্বর থেকে কড্ডা পর্যন্ত পাচ কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। যানজট নিরসনে কাজ করছে পুলিশ।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০