• শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

কুস্টিয়ায় গুলিতে মা ও শিশু সন্তানসহ ৩ জন নিহত, হামলাকারী পুলিশের এএসআই আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ১৩ জুন, ২০২১

 

এনবি নিউজ : পরকিয়া প্রেমের জের ধরে আজ রোববার কুষ্টিয়ায় প্রকাশ্য দিবালোকে এক পুলিশ কর্মকর্তা তার সাবেক স্ত্রী, সন্তান ও স্ত্রীর বর্তমান স্বামীকে গুলি করে হত্যা করেছে। এই ঘটনায় পুলিশ ঘাতক স্বামী পুলিশের এএসআই সৌমেনকে গ্রেপ্তার করেছে।

নিহতরা হচ্ছেন, সৌমেনের সাবেক স্ত্রী আসমা, সাত বছর বয়সী সন্তান রনী ও আসমার বর্তমান প্রেমিক বা নতুন স্বামী বিকাশের এজেন্ট শাকিল।

শহরের কাস্টম মোড় এলাকায় একটি মার্কেটের  সামনে আজ রোববার দুপুর পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।  কুষ্টিয়া মডেল থানার ওসি সাব্বিরুল ইসলাম  এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বেলা ১১টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের কাস্টমস মোড়ে তিনতলা একটি ভবনের সামনে আসমা নারী সাত বছরের ছেলে রনীকে  নিয়ে দাঁড়িয়ে ছিলেন। এ সময় সেখানে তাদের সাথে শাকিলও ছিলেন। এসময় ফুলতলা থানার এএসআই সৌমেন এসে তাদেরকে  গুলি করেন।  আশপাশের লোকজন গুলি করা ব্যক্তিকে ধরতে গেলে তিনি কয়েকটি ফাঁকা গুলি ছুড়ে দৌড়ে  তিনতলা ভবনের ভেতরে ঢুকে পড়েন।

হত্যাকাণ্ডের পর পুলিশের তৎপরতা। কুষ্টিয়া শহরের কাস্টমস মোড়ে

হত্যাকাণ্ডের পর পুলিশের তৎপরতা। কুষ্টিয়া শহরের কাস্টমস মোড়ে

এরপর লোকজন জড়ো হয়ে ওই ভবন লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। গুলিবিদ্ধ ব্যক্তিদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেখানেই মারা যান তারা।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) মোস্তাফিজুর রহমান বলেন, গুলিবিদ্ধ হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০