• বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন

শিরোনাম:
ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ

অর্থনীতির চাকা সচল রাখতে বিরামহীন কাজ করে যাচ্ছে সরকার : অর্থমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ১৫ জুন, ২০২১

এনবি নিউজ : অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, করোনা মহামারি পরিস্থিতিতে অনেক দেশ অর্থনীতিতে ঝিমিয়ে গেলেও শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার অর্থনীতিতে ভালো অবস্থানে রয়েছে। অর্থনীতির চাকা সচল রাখতে বিরামহীন কাজ করে যাচ্ছে সরকার।

আজ মঙ্গলবার বাংলাদেশ স্কাউটস কুমিল্লার লালমাই আঞ্চলিক স্কাউটস প্রশিক্ষণ কেন্দ্রের উন্নয়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, ৭১ এর শহীদদের রক্তের ঋণ শোধ করতে হলে দেশের সকল জনগোষ্ঠীকে সাথে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে উন্নয়নের লক্ষ্যে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। তাহলেই সোনার বাংলা প্রতিষ্ঠা করা সম্ভব হবে।
প্রধান অতিথির বক্তব্যে মুস্তফা কামাল বলেন, স্কাউটস লালমাই আঞ্চলিক কেন্দ্রটিকে কেন্দ্র করে কুমিল্লাসহ আশপাশের জেলা আলোকিত হবে। পাশাপাশি এলাকার মানুষও আলোকিত হবে। স্কাউটসের মাধ্যমে মানুষকে ভালোবাসতে হবে। ভালোবাসা শিখাতে হবে। দেশের সকল মানুষকে সাথে নিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করতে হবে।

এসময় বক্তব্য রাখেন প্রধান জাতীয় কমিশনার বাংলাদেশ স্কাউটস ও দুর্নীতি দমন কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান, বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশনার (উন্নয়ন) আখতারুজ্জামান খান কবির, বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশনার, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোহসীন, বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশনার (সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য) কাজী নাজমুল হক নাজু ও বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশনার (প্রশিক্ষণ ) আমিমুল এহসান খান পারভেজ।

বাংলাদেশ স্কাউটসের সভাপতি মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও লালমাই আঞ্চলিক স্কাউটস প্রশিক্ষণ কেন্দ্রের প্রকল্প পরিচালক ফারুক আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবদুস সালাম, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম সারওয়ার ও সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভাশিস ঘোষ প্রমুখ।
এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১