• বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন

শিরোনাম:
অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের তওহীদভিত্তিক রাষ্ট্রে নারীর অধিকার পুনরুদ্ধার সম্ভব- রুফায়দাহ পন্নী চট্টগ্রাম প্রেসক্লাবে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা “আল-হিবা ফাউন্ডেশন’ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন আল-হিবা ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত নোয়াখালীতে শীতার্তদের মাঝে এফপিজি’র কম্বল বিতরণ

৩ আসনের উপ-নির্বাচন: ১০ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১

এনবি নিউজ : ঢাকা-১৪, কুমিল্লা-৫ ও সিলেট-৩ আসনের উপ-নির্বাচন আগামী ২৮ জুলাই অনুষ্ঠিত হবে। এজন্য মোট ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাদের মধ্যে যাচাই-বাছাই শেষে ১০ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

এছাড়া ঢাকা ও সিলেটে চারজনের মনোনয়পত্র বাতিল হয়েছে। তবে মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ রয়েছে তাদের।

বৃহস্পতিবার সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার মনোনয়নপত্র যাছাই-বাছাই করেন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৩ জুন। আর ৬ জুলাই থেকে প্রতীক নিয়ে প্রচারণা শুরু করতে পারবেন প্রার্থীরা।

ঢাকা-১৪

ঢাকা-১৪ আসনের বৈধ প্রার্থীরা হচ্ছেন-আওয়ামী লীগের আগা খান মিন্টু, জাতীয় পার্টির মোস্তাকুর রহমান, জাসদের মো. আবু হানিফ, বিএনএফের এ ওয়াই এম কামরুল ইসলাম। এ আসনে বাতিল হয়েছে স্বতন্ত্র প্রার্থী মনিরুজ্জামান ও এম রুহুল আমীন সরকারের মনোনয়নপত্র।

কুমিল্লা-৫

কুমিল্লা-৫ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল হাসেম খান ও জাতীয় পার্টির মো. জসিম উদ্দিন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তাদের দুইজনের মনোনয়নপত্র বৈধ হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রিটার্নিং অফিসার কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।

সিলেট-৩

এই আসনে আওয়ামী লীগের হাবিবুর রহমান, জাতীয় পার্টির মোহাম্মদ আতিকুর রহমান, বাংলাদেশ কংগ্রেসের জুনায়েদ মোহাম্মদ মিয়া ও স্বতন্ত্র প্রার্থী শফি আহমেদ চৌধুরীর মনোনয়নপত্র বৈধ হয়েছে। আর স্বতন্ত্র প্রার্থী ফাহমিদা হোসেন ও সেখ জাহিদুর রহমান মাসুমের মনোনয়নপত্র বাতিল হয়েছে।

একজন এক শতাংশ ভোটারের স্বাক্ষরযুক্ত কাগজ জমা না দেওয়ায় ও একজনের জমাকৃত কাগজে ভোটারের স্বাক্ষরে গড়মিল থাকায় তাদের মনোনয়ন বাতিল করা হয়। রিটার্নিং অফিসার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইসরাইল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০