• শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শেষ, ফল আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ১৯ জুন, ২০২১

এনবি নিউজ : ইরানের ত্রয়োদশ প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ স্থানীয় সময় শুক্রবার দিবাগত রাত ২টায় শেষ হয়েছে এবং আজ শনিবার সন্ধ্যার আগেই এ নির্বাচনের ফলাফল ঘোষিত হবে বলে আশা করা হচ্ছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা ও ইরানি সংবাদমাধ্যম পার্সটুডের খবরে এসব তথ্য জানানো হয়।

গতকাল শুক্রবার সকাল ৭টায় ভোটগ্রহণ শুরু হওয়ার পর একটানা ১৯ ঘণ্টা ভোটগ্রহণ হয়। সন্ধ্যায় ৭টায় ভোটগ্রহণের মূল সময় শেষ হয়ে যাওয়ার পরও বহু মানুষ ভোট কেন্দ্রগুলোতে ভিড় করায় কয়েক দফা সময় বাড়ানো হয়। শেষ পর্যন্ত রাত ২টায় ভোটাভুটি শেষ হয়। তবে, রাত ২টার মধ্যে যারা ভোটকেন্দ্রগুলোতে উপস্থিত হতে পেরেছেন, তাঁদের ২টার পরও ভোটদানের সুযোগ দেওয়া হয়।

করোনাভাইরাসের প্রকোপের কারণে শুক্রবার সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে ইরানব্যাপী প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ হয়। এ ছাড়া বিশ্বের আরো ১০১টি দেশে বসবাসরত প্রবাসী ইরানিদের জন্য ৪৫০টি ভোটকেন্দ্র খোলা হয়। এসব ভোটকেন্দ্রে প্রবাসী ভোটাররা বিপুল উৎসাহ নিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

ইরানের বিভিন্ন শহরে কঠোর লকডাউন ও কোয়ারেন্টিনে থাকা লোকজনের ভোট দেওয়ার জন্য ভ্রাম্যমান ভোটকেন্দ্র খোলা হয়। হাসপাতালগুলোতে ভর্তি রোগীদের জন্য বিশেষ ব্যবস্থায় ব্যালটবাক্স পাঠিয়ে ভোটগ্রহণ করা হয়েছে।

ইরানে নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে রয়েছেন আব্দুন নাসের হেম্মাতি মোহসেন রেজায়ি (বাঁ থেকে ডানে), কাজিযাদে হাশেমি এবং সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি। ছবি : সংগৃহীত

কে হচ্ছেন প্রেসিডেন্ট?

এবারের প্রেসিডেন্ট নির্বাচনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি, মোহসেন রেজায়ি, আব্দুন নাসের হেম্মাতি ও কাজিযাদে হাশেমি। এর আগে অন্যতম প্রার্থী মেহের আলীজাদে অপর সংস্কারপন্থি প্রার্থী আব্দুন নাসের হেম্মাতির প্রতি সমর্থন জানিয়ে নির্বাচনি লড়াই থেকে সরে দাঁড়ান এবং অন্য দুই প্রার্থী আলীরেজা যাকানি ও সাঈদ জালিলি নিজেদের প্রত্যাহার করে নিয়ে সাইয়্যেদ ইব্রাহিম রায়িসির প্রতি সমর্থন ঘোষণা করেন।

বিশ্বের ২২৬টি গণমাধ্যমের প্রায় ৫০০ সাংবাদিক ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের খবর সংগ্রহ করার জন্য ইরানে গেছেন বলে জানা গেছে।

ইরানের নির্বাচনি আইন অনুযায়ী, কোনো প্রার্থী ৫০ শতাংশের বেশি ভোট পেতে ব্যর্থ হলে শীর্ষ দুই প্রার্থীর মধ্যে আবার প্রতিদ্বন্দ্বিতা হবে এবং আগামী এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় দফা ভোট নেওয়া হবে।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১